বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের ৭ লাখ ৫৬ হাজার অ্যাকাউন্ট বন্ধ করল মেটা২০২৯ সালের মধ্যে ৩ নতুন ভাসমান এলএনজি টার্মিনাল করবে সরকার: জ্বালানি মন্ত্রীচার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারিদুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাসএনআইডিতে জন্মতারিখ-নাম সংশোধনে নতুন নিয়ম ইসিররাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়ন দাখিলে ইসিতে ১১ দলীয় জোটকর্নেল অলির পক্ষে ইসিতে মনোনয়নপত্র জমারাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলকলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০হরমুজে জাহাজ চলাচল তলানিতে, নিয়ন্ত্রণের দাবি ট্রাম্পেরকলম্বিয়ায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাইবাদত-তাসকিনের জোড়া আঘাতে চাপে অস্ট্রেলিয়াপেসারদের আগুনে পুড়ল অস্ট্রেলিয়া, নিয়ন্ত্রণে বাংলাদেশজুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড

শাকিবের নায়িকা ইধিকা পালের নতুন চমক

শাকিবের নায়িকা ইধিকা পালের নতুন চমক
শাকিবের নায়িকা ইধিকা পালের নতুন চমক
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০২, ২০২৬ ১২:০১ অপরাহ্ন

ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। প্রথম সিনেমাতেই নজর কাড়ার পর একের পর এক নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার তাকে ঘিরে শুরু হয়েছে ছোটপর্দায় ফেরার গুঞ্জন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারএর এক প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন মহালয়া উপলক্ষে দেশের একটি শীর্ষস্থানীয় বাংলা টেলিভিশন চ্যানেলের ‘মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে দেবী দুর্গার রূপে দেখা যেতে পারে ইধিকা পালকে।

যদিও এ বিষয়ে এখনো অভিনেত্রী বা সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি। তবে প্রজেক্টটি নিয়ে প্রাথমিক আলোচনা চূড়ান্ত হয়েছে বলেই বিভিন্ন সূত্রে জানা গেছে।

ছোটপর্দা থেকে অভিনয়জীবন শুরু হলেও বড়পর্দায় খুব অল্প সময়েই নিজের অবস্থান তৈরি করেছেন ইধিকা। তবু ছোটপর্দার প্রতি তার আগ্রহ এখনো রয়েছে। তবে ব্যস্ত শিডিউলের কারণে নিয়মিত কোনো ধারাবাহিক নাটকে অভিনয়ের সুযোগ নেই বলেও জানা গেছে।

এদিকে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমার শুটিং নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। পাশাপাশি ‘দেশু ৭ সিনেমার একটি গানেও তাকে দেখা যাবে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।

তবে মহালয়ার বিশেষ আয়োজনে দেবী দুর্গার রূপে হাজির হওয়া কিংবা নতুন প্রজেক্টগুলোর কোনোটি নিয়েই এখনো মুখ খোলেননি ইধিকা পাল। ফলে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।

 76
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।