শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সকালের বৃষ্টিতে স্বস্তি ফিরল রাজধানীতেপুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, ১১ কর্মকর্তার পদে পরিবর্তনব্যয়বহুল ফার্নিচারসহ বিদেশি পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভসোলারের প্রায় সব যন্ত্রপাতি ১ শতাংশ শুল্কে আমদানির সুযোগডেঙ্গু প্রতিরোধে বিশেষ নজরের নির্দেশ প্রধানমন্ত্রীরআসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠিএসআই আলতাফ হত্যা: আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরবাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসায় সহজীকরণ চাইলেন রাষ্ট্রপতি৬ জুনের আগে শেষ করতে হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি সানাউল্লাহডেঙ্গু ঠেকাতে কনটেন্ট ক্রিয়েটরদের সহযোগিতা চাইল স্বাস্থ্য মন্ত্রণালয়ডেঙ্গুর ভয়াবহ ছোবল, সেপ্টেম্বরেই ৭৯ মৃত্যুলংমার্চে বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলেরপ্রবাসীদের ভোটাধিকার কেড়ে নেয়ার চেষ্টা চলছে: জামায়াত আমিরটিসিবির ৫৯ লাখ সুবিধাভোগী বাদ, ভর্তুকি শূন্যে নামানোর পরিকল্পনাঅখিলেশে সাড়া নেই, মায়াবতীর সঙ্গে জোটের পথে ওয়েইসি?কুকুরের উৎপাতের প্রতিবাদে কর্মকর্তার টেবিলে ৪ কুকুরকানাডাকে ইইউর সহযোগী সদস্য করার উদ্যোগে ট্রাম্পের হুমকিসুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউহরমুজে মার্কিন জাহাজে ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলাসৌদির এফ-১৫ ভূপাতিতের দাবি হুতিদের, ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশযুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষের পথে, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পেরচীন-পাকিস্তানের নতুন সীমান্ত উদ্যোগ, বিপাকে ভারতদুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি অসম্ভব: জাতিসংঘ মহাসচিবএইচআইভি সংক্রমণে লাগামহীন বৃদ্ধি, ফিজিতে জরুরি অবস্থাঅস্ট্রেলিয়ায় শিক্ষার্থীদের ভিসায় নতুন নিয়ম, বাদ পরিবারের সুযোগশততম গোল করে মায়ামিকে শিরোপা এনে দিলেন মেসি‘ওই নারী আমার বান্ধবী’, ভাইরাল ভিডিও নিয়ে পাভেলতিতুমীর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যুজয়পুরহাটে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২জয়পুরহাটে দুই প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৮ হাজার টাকাবিডিআর হত্যার চার প্রত্যক্ষদর্শীকে হত্যার অভিযোগ জিয়াউল আহসানের বিরুদ্ধে

মানবতাবিরোধী অপরাধের মামলা: সাবেক এমপি গোলাপকে জিজ্ঞাসাবাদের অনুমতি

মানবতাবিরোধী অপরাধের মামলা: সাবেক এমপি গোলাপকে জিজ্ঞাসাবাদের অনুমতি
মানবতাবিরোধী অপরাধের মামলা: সাবেক এমপি গোলাপকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সর্বশেষ উপলব্ধ: জুলাই ৩০, ২০২৬ ০২:০৬ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মাদারীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। শুনানিতে তিনি জানান, ২০২৪ সালের ১৮ জুলাই মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান। এতে তিনজন নিহত হন। এ ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার রয়েছেন আবদুস সোবহান মিয়া গোলাপ। তদন্তের স্বার্থে তাকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্ত সংস্থা।

শুনানি শেষে প্রসিকিউশনের আবেদনটি মঞ্জুর করে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। তবে এতে আপত্তি জানান আসামিপক্ষের আইনজীবী শামীম আল সাইফুল।

ট্রাইব্যুনালের উদ্দেশে তিনি বলেন, আবদুস সোবহান মিয়া গোলাপ একজন বয়স্ক মানুষ। বর্তমানে বিশেষ কারাগারে রয়েছেন। তিনি নানা রোগে আক্রান্ত। এজন্য তাকে জেলগেট জিজ্ঞাসাবাদ করলে আমরা কিছুটা স্বস্তি পাবো। কারণ তদন্ত সংস্থার কার্যালয়ে নেওয়া তার জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়াবে।

এ সময় প্রসিকিউশন থেকে বলা হয়, আইনানুযায়ী সেফহোমে জিজ্ঞাসাবাদের সময় একজন সরকারি বিশেষজ্ঞ চিকিৎসক ও আসামিপক্ষের বিজ্ঞ আইনজীবী থাকার সুযোগ রয়েছে। এক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়।Government

ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন, প্রসিকিউটর সহিদুল ইসলাম সরদারসহ অন্যরা।

 

 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।