প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগসংক্রান্ত মামলায় জালিয়াতির মাধ্যমে রায় নেয়ার অভিযোগে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়াকে ঢাকা ছাড়তে নিষেধ করেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এদিন আদালতে নিঃশর্ত ক্ষমা চান ছিদ্দিক উল্লাহ মিয়া। এ বিষয়ে আগামী সোমবার আদেশ দেবেন সর্বোচ্চ আদালত।
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগসংক্রান্ত একটি রিট মামলায় শুনানি ছাড়াই রায় নেয়ার অভিযোগে জালিয়াতির বিষয়টি আপিল বিভাগে উঠে আসে। আদালত জানিয়েছেন, প্রয়োজনে তৎকালীন হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দারের বেঞ্চের সব রায় পুনর্বিবেচনা করা হতে পারে।
২০২৩ সালের অক্টোবরে বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে কয়েকটি মামলায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে রায় নেয়ার অভিযোগ ওঠে ছিদ্দিক উল্লাহ মিয়ার বিরুদ্ধে। রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে বিষয়টি সামনে আসে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।