ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ১৮৫টি কেন্দ্রে ভোট দিচ্ছেন সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলার ভোটাররা। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তায় পুলিশ, আনসার, এসআরবি ও বিজিবির প্রায় সাড়ে পাঁচ হাজার সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে। ভোটের পরবর্তী দুই দিন এলাকায় মোতায়েন থাকবে এসআরবি ফোর্স।
আসনটির সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। উপনির্বাচনে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন, জামায়াতের দেলাওয়ার হোসেন, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলনের খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।