জাপান সফরের চতুর্থ দিনে নাগোয়া শহরে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে টোকিও থেকে বুলেট ট্রেনে নাগোয়ায় গিয়ে তিনি গাড়ি সংযোজন প্রক্রিয়া ঘুরে দেখেন।
পরিদর্শনকালে টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের সিইও মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে টয়োটা সুশো করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তিনি টয়োটা মিউজিয়ামও পরিদর্শন করবেন। এ সময় বাংলাদেশে টয়োটার কারখানা স্থাপনের অগ্রগতি এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফর শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। চার দিনের সফর শেষে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।