ইসরায়েলের নির্বাচনে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ক্ষমতার পালাবদল অনিশ্চিত হয়ে পড়েছে। প্রায় ৮৬ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ১২০ আসনের পার্লামেন্টে ৫৩টি আসন পেতে পারে। অন্যদিকে বিরোধী নেতা গাদি আইজেনকটের জোট পেতে পারে ৪৮টি আসন।
বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নতুন সরকার গঠনের আলোচনা চলাকালে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু। আগামী বছর নতুন নির্বাচন না হওয়া পর্যন্তও তাকে এ দায়িত্বে থাকতে হতে পারে।
এদিকে ইরানের বিরুদ্ধে আবারও যৌথ সামরিক অভিযানের সম্ভাবনার কথা বলেছেন নেতানিয়াহু। অন্যদিকে আইজেনকট সতর্ক করে বলেছেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর নিরাপত্তা ইস্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।