বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
হোয়াটসঅ্যাপে ‘নো’ লিখলেই ব্যাংকের টাকা খোয়া যাওয়ার শঙ্কারাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, শীর্ষে মিরপুরপে স্কেলের বেতন মেটাতে ব্যাংক থেকে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকারজাপানে করমুক্ত সুবিধা পাবে বাংলাদেশের ৭,৩৭৯ পণ্য, ৫ খাতে বিনিয়োগ চায় ঢাকাপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক, বিনিয়োগ বাড়ানোর আলোচনাইউনিক্লোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীরপ্রধানমন্ত্রীর সঙ্গে জেটরো প্রেসিডেন্টের বৈঠক, জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বানআট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রামালয়েশিয়াগামী কর্মীদের জন্য নতুন নির্দেশনা, ৩১ অক্টোবর থেকে মেডিকেল পরীক্ষাকুমিল্লায় হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশআইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিতগুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীসাইবার হামলার শঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভারবিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন করেছিল আওয়ামী লীগ: রিজভীনাগরিক না হয়েও ভোট, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন নেবেন না নেতানিয়াহুস্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, ফের নির্বাচনের শঙ্কামাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে লক্ষ্মীপুরে গুলি করে হত্যাশেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিতগুলিস্তান-সদরঘাট সড়কে হকার বসালেই গ্রেপ্তার: ডিএসসিসি প্রশাসকঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতজয়পুরহাটে নিরাপদ সড়ক দিবসে রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিতঈশ্বরদীতে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তার ১মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান

মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে লক্ষ্মীপুরে গুলি করে হত্যা

মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে লক্ষ্মীপুরে গুলি করে হত্যা
মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে লক্ষ্মীপুরে গুলি করে হত্যা
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২৮, ২০২৬ ০৬:০০ অপরাহ্ন

লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে খোরশেদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ ওই এলাকায় ‘খোরশেদ বাহিনীর’ প্রধান হিসেবে পরিচিত।

নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তারের অভিযোগ, মোরশেদ ও মজিদ নামে দুজন বুধবার দুপুরে খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তারা জানতে পারেন, ওয়ালিদ নামে এক ব্যক্তি তাকে গুলি করেছেন। মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ আগে থেকেই খোরশেদকে হুমকি দিয়ে আসছিলেন বলেও অভিযোগ করেন তারা।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক জহিরুল ইসলাম রনি জানান, খোরশেদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বুকে একাধিক গুলির চিহ্ন ছিল।

সদর থানার ওসি ওয়াহিদ ফারভেজ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ ও স্থানীয়দের দাবি, খোরশেদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা ছিল।

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।