বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
হোয়াটসঅ্যাপে ‘নো’ লিখলেই ব্যাংকের টাকা খোয়া যাওয়ার শঙ্কাপে স্কেলের বেতন মেটাতে ব্যাংক থেকে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকারজাপানে করমুক্ত সুবিধা পাবে বাংলাদেশের ৭,৩৭৯ পণ্য, ৫ খাতে বিনিয়োগ চায় ঢাকাপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক, বিনিয়োগ বাড়ানোর আলোচনাইউনিক্লোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীরপ্রধানমন্ত্রীর সঙ্গে জেটরো প্রেসিডেন্টের বৈঠক, জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বানআট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রামালয়েশিয়াগামী কর্মীদের জন্য নতুন নির্দেশনা, ৩১ অক্টোবর থেকে মেডিকেল পরীক্ষাকুমিল্লায় হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশবিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন করেছিল আওয়ামী লীগ: রিজভীনাগরিক না হয়েও ভোট, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন নেবেন না নেতানিয়াহুঈশ্বরদীতে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তার ১মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযানজয়পুরহাটে নিরাপদ সড়ক দিবসে রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে নিরাপদ সড়ক দিবসে রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে নিরাপদ সড়ক দিবসে রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে নিরাপদ সড়ক দিবসে রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২৮, ২০২৬ ০৩:০৫ অপরাহ্ন

জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রোডশো শেষে সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়।

জেলা প্রশাসক মো. আল মামুন মিয়ার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন বিআরটিএর জয়পুরহাট সার্কেলের ইন্সপেক্টর রামকৃষ্ণ পোদ্দার।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরুল হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাজস খান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতা, নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।

কর্মসূচিতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হয়। বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিক, চালক ও সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

জয়পুরহাট জেলা প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।