পাবনার ঈশ্বরদীতে জমির বিরোধে দুই ব্যবসায়ীর বসতবাড়ি ভাঙচুর, লুটপাট ও জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। এ ঘটনায় প্রধান অভিযুক্ত খোকন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল কাঁঠালতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই ভাই জামিরুল ইসলাম শান্ত ও শিহাব উদ্দিনের অভিযোগ, ৫০ থেকে ৬০ জনের একটি দল তাঁদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
জামিরুলের দাবি, বাড়ি থেকে ৫ লাখ ২০ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার ও দুটি গরু নিয়ে যায় হামলাকারীরা। এতে প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে। বসতভিটা হারিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন তাঁরা।
জমির মালিকানা নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে এবং এ বিষয়ে আদালতে মামলা বিচারাধীন। তবে অভিযুক্ত খোকন হোসেনের দাবি, জমিটি তাঁদের পৈতৃক সম্পত্তি এবং নিজেদের সম্পত্তি উদ্ধারে তাঁরা পদক্ষেপ নিয়েছেন।
ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা তদন্ত করে অন্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নজরুল ইসলাম বাঁধন, পাবনা জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।