ভারতের দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিজেপির বিক্ষোভে যাওয়ার পথে চার রাজনৈতিক নেতা ও অধিকারকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার আইএনএ মার্কেটের কাছে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন নেহা বোরা, সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, আইনজীবী প্রশান্ত ভূষণ ও অ্যাক্টিভিস্ট যোগেন্দ্র যাদব।
এর আগে একই বিক্ষোভে যোগ দিতে যাওয়ার পথে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলটির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে দিল্লি পুলিশ। মুম্বাই থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের আটক করা হয়।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমের প্রতিবাদে এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিজুড়ে নিরাপত্তা জোরদার ও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।