ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘স্বৈরশাসক’ আখ্যা দিয়ে তিনি দেশটির যুবসমাজকে ভয় পান বলে মন্তব্য করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে নেতৃত্ব দিতে শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে রওনা হওয়ার আগে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।
দীপকে বলেন, মোদি ভয় পেয়েছেন বলেই দিল্লির মেট্রো ও সড়কে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যুবসমাজকে এতটাই ভয় পেলে তিনি কেন প্রধানমন্ত্রীর পদে রয়েছেন, সেই প্রশ্নও তোলেন সিজেপির প্রতিষ্ঠাতা।
বার্তা সংস্থা এএনআইকে দীপকে বলেন, নরেন্দ্র মোদি ও অমিত শাহ কি নিজেদের দেশের মানুষের বিরুদ্ধেই যুদ্ধ করতে চান? প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কি তাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে, তার জন্য দেশের নাগরিকদের বিরুদ্ধে পুলিশ ও সেনাবাহিনী নামানো হবে?
দীপকের দাবি, এ ঘটনার পর মানুষ আর মোদিকে ভোট দেবেন না—এমন আশঙ্কা থেকেই প্রধানমন্ত্রী ভয় পাচ্ছেন।
যন্তর মন্তরে বিক্ষোভের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করা নাগরিকদের মৌলিক অধিকার। ভারতের সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদে এ অধিকার দেয়া হয়েছে এবং তারা সেই অধিকারই প্রয়োগ করতে চান।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।