অস্ট্রেলিয়া, দুবাই ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আনা অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁর দাবি, প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় দুদক এখনো আগের মতোই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সরকারের অর্থনৈতিক নীতি ও কর্মসংস্থানের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ক্ষমতায় আসার আগে তরুণদের জন্য এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবে চাঁদাবাজির পথ উন্মুক্ত করে নিজেদের দলের ৫০ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করা হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রকাশ্যে মিছিলকে সাধারণ মানুষের জানমালের জন্য বড় হুমকি উল্লেখ করে তিনি বলেন, এসব তৎপরতা ও নৈরাজ্যমূলক মিছিল প্রতিহত করতে বিএনপির পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি। তবে কোনো অপশক্তি কেন্দ্র দখল বা অনিয়মের চেষ্টা করলে যুগপৎ আন্দোলনের ১১টি দল ঐক্যবদ্ধভাবে তা রাজপথে প্রতিহত করবে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।