হলিউড অভিনেতা ও ‘রিচার’ তারকা আলান রিচসন এবং তার স্ত্রী ক্যাথরিন রিচসন ২০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের খবর জানিয়ে তারা বলেছেন, এই কঠিন সময়ে তাদের প্রধান অগ্রাধিকার তিন সন্তান।
স্কুলজীবন থেকেই আলান ও ক্যাথরিনের পরিচয়। পরে কিছুদিন আলাদা থাকার পর আবারও তাদের সম্পর্ক গড়ে ওঠে। ২০০৬ সালের ১২ মে তারা বিয়ে করেন। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের তিন ছেলে রয়েছে। ব্যক্তিগত জীবন বরাবরই গণমাধ্যমের আড়ালে রেখেছেন তারা।
বিচ্ছেদের ঘোষণা দেওয়ার কয়েক মাস আগেই তাদের দাম্পত্য সংকটের খবর প্রকাশ্যে আসে। মার্কিন সংবাদমাধ্যম টিএমজেডের প্রতিবেদনে, ২০২৫ সালের ডিসেম্বরে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন আলান। পরে মার্চে সম্পর্ক ঠিক করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেপ্টেম্বরে আলাদা হওয়ার সিদ্ধান্ত জানান তারা।
‘ব্লু মাউন্টেন স্টেট’, ‘দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার’ ও ‘টাইটানস’-এ অভিনয় করেছেন আলান। তবে অ্যামাজনের ‘রিচার’ সিরিজে জ্যাক রিচার চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিকভাবে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।