বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের ৭ লাখ ৫৬ হাজার অ্যাকাউন্ট বন্ধ করল মেটা২০২৯ সালের মধ্যে ৩ নতুন ভাসমান এলএনজি টার্মিনাল করবে সরকার: জ্বালানি মন্ত্রীচার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারিদুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাসএনআইডিতে জন্মতারিখ-নাম সংশোধনে নতুন নিয়ম ইসিররাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়ন দাখিলে ইসিতে ১১ দলীয় জোটকর্নেল অলির পক্ষে ইসিতে মনোনয়নপত্র জমারাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলকলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০হরমুজে জাহাজ চলাচল তলানিতে, নিয়ন্ত্রণের দাবি ট্রাম্পেরকলম্বিয়ায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাইবাদত-তাসকিনের জোড়া আঘাতে চাপে অস্ট্রেলিয়াপেসারদের আগুনে পুড়ল অস্ট্রেলিয়া, নিয়ন্ত্রণে বাংলাদেশজুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড

গ্যাস-বিদ্যুৎ সংকট ও বাড়তি বিলের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

গ্যাস-বিদ্যুৎ সংকট ও বাড়তি বিলের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
গ্যাস-বিদ্যুৎ সংকট ও বাড়তি বিলের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৩, ২০২৬ ০৬:৪২ অপরাহ্ন

দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগে সোমবার (৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। হারিকেন ও হাড়ি-পাতিল নিয়ে তারা ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, ঢাকার বাইরে অনেক জেলায় প্রতিদিন ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। অনেক এলাকায় গভীর রাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। একই সঙ্গে আগের তুলনায় বিদ্যুৎ ব্যবহার না বাড়লেও অনেক গ্রাহকের বিল দুই থেকে তিন গুণ পর্যন্ত বেড়েছে।

তারা বলেন, জুন-জুলাই মাসের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে কয়েক গুণ বেশি বিল দেয়া হয়েছে। পাশাপাশি গ্যাস সংকটের মধ্যেও দাম বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েই চলেছে। জনগণের দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য তারা প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

 63
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।