বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের ৭ লাখ ৫৬ হাজার অ্যাকাউন্ট বন্ধ করল মেটা২০২৯ সালের মধ্যে ৩ নতুন ভাসমান এলএনজি টার্মিনাল করবে সরকার: জ্বালানি মন্ত্রীচার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারিদুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাসএনআইডিতে জন্মতারিখ-নাম সংশোধনে নতুন নিয়ম ইসিররাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়ন দাখিলে ইসিতে ১১ দলীয় জোটকর্নেল অলির পক্ষে ইসিতে মনোনয়নপত্র জমারাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলকলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০হরমুজে জাহাজ চলাচল তলানিতে, নিয়ন্ত্রণের দাবি ট্রাম্পেরকলম্বিয়ায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাইবাদত-তাসকিনের জোড়া আঘাতে চাপে অস্ট্রেলিয়াপেসারদের আগুনে পুড়ল অস্ট্রেলিয়া, নিয়ন্ত্রণে বাংলাদেশজুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড

বিরোধী দল শেখ হাসিনার মতো কথা বলছে: মির্জা ফখরুল

বিরোধী দল শেখ হাসিনার মতো কথা বলছে: মির্জা ফখরুল
বিরোধী দল শেখ হাসিনার মতো কথা বলছে: মির্জা ফখরুল
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৩, ২০২৬ ০৩:৪৫ অপরাহ্ন

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী দলের অনেক নেতার বক্তব্যে শেখ হাসিনার রাজনৈতিক ভাষার প্রতিফলন দেখা যাচ্ছে।

তিনি বলেন, জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিএনপি সংস্কারের পক্ষে এবং জুলাই ঘোষণার বাস্তবায়নে কাজ করছে।

মতপার্থক্য থাকলে তা সংসদে আলোচনা হওয়া উচিত উল্লেখ করে ফখরুল বলেন, বিরোধী দলের সমালোচনা গণতন্ত্রের অংশ হলেও তা যেন সংঘাতে রূপ না নেয়।

তিনি আরও বলেন, সরকারের মাত্র পাঁচ মাস হয়েছে। দেশকে এগিয়ে নিতে সবাইকে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহায়তা দেয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 62
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।