মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
নারীদের ডিজিটাল নিরাপত্তায় ইউএন উইমেনের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ২৪ ঘণ্টায় হামে ৩ মৃত্যু, শনাক্ত ১১৩স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি১৫ টাকায় ছয় মাসে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীআগস্টে ১২ দিন বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, সেপ্টেম্বরে ছুটি ১১ দিনজামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁনপলাতক শেখ হাসিনার বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশপরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীরদক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎরোহিঙ্গা সহায়তায় আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেবে অস্ট্রেলিয়াকাঁচামরিচ আমদানি শুরু, দাম কমার আশাআদলতে ড্রোন হামলা: সুদানে ৩৫ জন নিহতইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় প্রাণ গেল ১৪ জনেরওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেয়া হলো ৬০ হাজার মানুষপাকিস্তানে থানায় বোমা বিস্ফোরণে ১৭ জন নিহত'ব্রোড পিক’ থেকে বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ অভিযাত্রীর মরদেহ উদ্ধারলটারির মাধ্যমে গণপূর্তের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলিব্রাজিলের ভারত সফর নিয়ে ভুটিয়ার কটাক্ষ, ‘সংগ্রামী পরিবারের বিয়েতে শাহরুখকে নাচাতে আনার মতো’বক্স অফিসে হলিউড দানবদের মুখোমুখি শাহরুখভিডিও প্রকাশ করেও সমালোচনা পিছু ছাড়ছে না ভূমি পেডনেকরেরমেঘে ঢাকা রাজধানীর আকাশ, দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাপারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষ, গ্রেপ্তার ১গুমের কারণে মৃত্যু হলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডনিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চায় বাংলাদেশবাংলাদেশের জনশক্তি রপ্তানি: সংকট নয়, নীতিগত ব্যর্থতার আয়নাবিশ্বমানের পর্যটন খাত গড়তে কাজ করছে সরকার: পর্যটনমন্ত্রী আফরোজা খানমবেনজীরের জামিন বাতিলে উদ্যোগ, অন্য পাসপোর্টের সন্দেহ

জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরের আন্দোলন-সংগ্রামে: পানি সম্পদ মন্ত্রী

জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরের আন্দোলন-সংগ্রামে: পানি সম্পদ মন্ত্রী
জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরের আন্দোলন-সংগ্রামে: পানি সম্পদ মন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০২, ২০২৬ ০৭:৪৮ অপরাহ্ন

রোববার (২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলায় জাগ্রত জুলাই ফোরামের আয়োজনে ‘শহীদদের আত্মত্যাগ আমাদের দায় ও নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের ফসল হচ্ছে ৩৬ জুলাই। দীর্ঘ ১৬ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে।

তিনি বলেন, ছাত্র-শিক্ষক, কবি-সাহিত্যিক, পেশাজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার সফল সমাপ্তি ঘটে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি প্রধান আলোচক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

পানি সম্পদ মন্ত্রী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করে ছাত্ররা দেশবাসীকে ঋণী করে গেছেন। এখন শহীদদের সেই ঋণ পরিশোধের দায়িত্ব আমাদের। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে বিরোধ নয়, বরং ভিন্নমতের প্রতি সম্মান দেখিয়ে এগিয়ে যেতে হবে। গণতন্ত্রের সৌন্দর্য হলো গঠনমূলক সমালোচনার সুযোগ থাকা। জুলাইয়ের আদর্শ বাস্তবায়নে কোনো আপস করা হবে না বলেও জানান তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাগ্রত জুলাই ফোরামের আহ্বায়ক আলহাজ্ব আহমেদ জীবন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ড. শহীদুল আলম।

 19
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !