মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
নারীদের ডিজিটাল নিরাপত্তায় ইউএন উইমেনের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ২৪ ঘণ্টায় হামে ৩ মৃত্যু, শনাক্ত ১১৩স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি১৫ টাকায় ছয় মাসে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীআগস্টে ১২ দিন বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, সেপ্টেম্বরে ছুটি ১১ দিনজামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁনপলাতক শেখ হাসিনার বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশপরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীরদক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎরোহিঙ্গা সহায়তায় আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেবে অস্ট্রেলিয়াকাঁচামরিচ আমদানি শুরু, দাম কমার আশাআদলতে ড্রোন হামলা: সুদানে ৩৫ জন নিহতইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় প্রাণ গেল ১৪ জনেরওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেয়া হলো ৬০ হাজার মানুষপাকিস্তানে থানায় বোমা বিস্ফোরণে ১৭ জন নিহত'ব্রোড পিক’ থেকে বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ অভিযাত্রীর মরদেহ উদ্ধারলটারির মাধ্যমে গণপূর্তের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলিব্রাজিলের ভারত সফর নিয়ে ভুটিয়ার কটাক্ষ, ‘সংগ্রামী পরিবারের বিয়েতে শাহরুখকে নাচাতে আনার মতো’বক্স অফিসে হলিউড দানবদের মুখোমুখি শাহরুখভিডিও প্রকাশ করেও সমালোচনা পিছু ছাড়ছে না ভূমি পেডনেকরেরমেঘে ঢাকা রাজধানীর আকাশ, দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাপারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষ, গ্রেপ্তার ১গুমের কারণে মৃত্যু হলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডনিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চায় বাংলাদেশবাংলাদেশের জনশক্তি রপ্তানি: সংকট নয়, নীতিগত ব্যর্থতার আয়নাবিশ্বমানের পর্যটন খাত গড়তে কাজ করছে সরকার: পর্যটনমন্ত্রী আফরোজা খানমবেনজীরের জামিন বাতিলে উদ্যোগ, অন্য পাসপোর্টের সন্দেহ

আইনের শাসনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আইনের শাসনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
আইনের শাসনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০২, ২০২৬ ০৩:৪৩ অপরাহ্ন

আইনের শাসন প্রতিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি দূর করে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে, যাতে কোনো নাগরিক আর অতীতের মতো নির্যাতনের শিকার না হন।

শনিবার (০১ আগস্ট) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির চ্যামনি মেমোরিয়াল হলে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের প্রথম পর্যায়ের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুম, নিখোঁজ, বিচারবহির্ভূত নিপীড়ন ও রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনকে আরও শক্তিশালী করতে হবে। তিনি প্রতিশোধের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলার উদাহরণ তুলে ধরেন।

তিনি দাবি করেন, গত পাঁচ থেকে ছয় মাসে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কাস্টডিয়াল ডেথ, গুম বা অযাচিত নির্যাতনের অভিযোগের রেকর্ড নেই। তবে অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখার নির্দেশ দেন তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দক্ষ ও মানবিক পুলিশ প্রশাসন গড়ে তুলতে শুধু ভালো ফলাফল নয়, মানসিকতার পরিবর্তনও জরুরি। নবীন পুলিশ কর্মকর্তাদের জন্য ন্যায়সঙ্গত সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, আইজিপি মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 38
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !