মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
নারীদের ডিজিটাল নিরাপত্তায় ইউএন উইমেনের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ২৪ ঘণ্টায় হামে ৩ মৃত্যু, শনাক্ত ১১৩স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি১৫ টাকায় ছয় মাসে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীআগস্টে ১২ দিন বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, সেপ্টেম্বরে ছুটি ১১ দিনজামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁনপলাতক শেখ হাসিনার বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশপরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীরদক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎরোহিঙ্গা সহায়তায় আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেবে অস্ট্রেলিয়াকাঁচামরিচ আমদানি শুরু, দাম কমার আশাআদলতে ড্রোন হামলা: সুদানে ৩৫ জন নিহতইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় প্রাণ গেল ১৪ জনেরওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেয়া হলো ৬০ হাজার মানুষপাকিস্তানে থানায় বোমা বিস্ফোরণে ১৭ জন নিহত'ব্রোড পিক’ থেকে বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ অভিযাত্রীর মরদেহ উদ্ধারলটারির মাধ্যমে গণপূর্তের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলিব্রাজিলের ভারত সফর নিয়ে ভুটিয়ার কটাক্ষ, ‘সংগ্রামী পরিবারের বিয়েতে শাহরুখকে নাচাতে আনার মতো’বক্স অফিসে হলিউড দানবদের মুখোমুখি শাহরুখভিডিও প্রকাশ করেও সমালোচনা পিছু ছাড়ছে না ভূমি পেডনেকরেরমেঘে ঢাকা রাজধানীর আকাশ, দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাপারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষ, গ্রেপ্তার ১গুমের কারণে মৃত্যু হলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডনিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চায় বাংলাদেশবাংলাদেশের জনশক্তি রপ্তানি: সংকট নয়, নীতিগত ব্যর্থতার আয়নাবিশ্বমানের পর্যটন খাত গড়তে কাজ করছে সরকার: পর্যটনমন্ত্রী আফরোজা খানমবেনজীরের জামিন বাতিলে উদ্যোগ, অন্য পাসপোর্টের সন্দেহ

সব উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করতে মেগা প্রকল্প, চূড়ান্ত হচ্ছে ডিজাইন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সব উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করতে মেগা প্রকল্প, চূড়ান্ত হচ্ছে ডিজাইন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০১, ২০২৬ ০৬:৫৫ অপরাহ্ন

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করতে সরকারের নেয়া মেগা প্রকল্পের আধুনিক ডিজাইন ও সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শনিবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনও বক্তব্য দেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন এবং তাদের প্রাথমিক চিকিৎসার ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তাই জেলা পর্যায়ে যেসব চিকিৎসাসেবা দেয়া হয়, তার অধিকাংশই পর্যায়ক্রমে ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সম্প্রসারণের পরিকল্পনা নেয়া হয়েছে।

তিনি জানান, আগামী পাঁচ বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বরাদ্দ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

ড. এম এ মুহিত বলেন, শিশুদের বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের পাঁচটি শহরে পাঁচটি নতুন শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে নারীদের স্বাস্থ্যসেবার জন্য পৃথক ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। এছাড়া নগর স্বাস্থ্যসেবাকে সিটি কর্পোরেশনের পরিবর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মূল কাঠামোর অধীনে এনে পুনর্গঠনের কার্যক্রম চলমান রয়েছে।

স্বাস্থ্য খাতে অতীতের অনিয়মের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পনা ছাড়াই শত শত কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছে, যার অনেকগুলোই বিভিন্ন প্রতিষ্ঠানে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে এ ধরনের অপচয় বন্ধ করা হবে।

তিনি আরও জানান, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

 27
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।