মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
নারীদের ডিজিটাল নিরাপত্তায় ইউএন উইমেনের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ২৪ ঘণ্টায় হামে ৩ মৃত্যু, শনাক্ত ১১৩স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি১৫ টাকায় ছয় মাসে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীআগস্টে ১২ দিন বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, সেপ্টেম্বরে ছুটি ১১ দিনজামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁনপলাতক শেখ হাসিনার বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশপরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীরদক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎরোহিঙ্গা সহায়তায় আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেবে অস্ট্রেলিয়াকাঁচামরিচ আমদানি শুরু, দাম কমার আশাআদলতে ড্রোন হামলা: সুদানে ৩৫ জন নিহতইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় প্রাণ গেল ১৪ জনেরওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেয়া হলো ৬০ হাজার মানুষপাকিস্তানে থানায় বোমা বিস্ফোরণে ১৭ জন নিহত'ব্রোড পিক’ থেকে বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ অভিযাত্রীর মরদেহ উদ্ধারলটারির মাধ্যমে গণপূর্তের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলিব্রাজিলের ভারত সফর নিয়ে ভুটিয়ার কটাক্ষ, ‘সংগ্রামী পরিবারের বিয়েতে শাহরুখকে নাচাতে আনার মতো’বক্স অফিসে হলিউড দানবদের মুখোমুখি শাহরুখভিডিও প্রকাশ করেও সমালোচনা পিছু ছাড়ছে না ভূমি পেডনেকরেরমেঘে ঢাকা রাজধানীর আকাশ, দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাপারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষ, গ্রেপ্তার ১গুমের কারণে মৃত্যু হলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডনিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চায় বাংলাদেশবাংলাদেশের জনশক্তি রপ্তানি: সংকট নয়, নীতিগত ব্যর্থতার আয়নাবিশ্বমানের পর্যটন খাত গড়তে কাজ করছে সরকার: পর্যটনমন্ত্রী আফরোজা খানমবেনজীরের জামিন বাতিলে উদ্যোগ, অন্য পাসপোর্টের সন্দেহ

শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধান ও সাবেক প্রতিরক্ষা সচিবের মৃত্যুদণ্ড

শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধান ও সাবেক প্রতিরক্ষা সচিবের মৃত্যুদণ্ড
শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধান ও সাবেক প্রতিরক্ষা সচিবের মৃত্যুদণ্ড
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০১, ২০২৬ ০৪:১০ অপরাহ্ন

২০১৯ সালের ভয়াবহ ইস্টার সানডে হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায়ে শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধান পুজিথ জয়সুন্দর এবং সাবেক প্রতিরক্ষা সচিব হেমাশ্রী ফার্নান্দোকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। অপরাধমূলক অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে এ রায় দেয়া হয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) তিন সদস্যের একটি হাইকোর্ট বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন। তবে আইন অনুযায়ী তারা উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন।

২০১৯ সালের ২১ এপ্রিল ইস্টার সানডেতে শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে সমন্বিত আত্মঘাতী হামলা চালানো হয়। ওই হামলায় ৪৫ বিদেশিসহ ২৭৯ জন নিহত হন এবং আহত হন শত শত মানুষ।

পরবর্তী তদন্তে উঠে আসে। হামলার বিষয়ে একাধিক গোয়েন্দা সতর্কবার্তা আগেই পাওয়া গিয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো সময়মতো কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়। এ কারণেই সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনা হয়।

আদালতের তিন বিচারকের মধ্যে দুজন মৃত্যুদণ্ড দেয়ার পক্ষে মত দেন। অপর একজন বিচারক তাদের খালাস দেয়ার পক্ষে অবস্থান নেন। পরে সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত অনুযায়ী দণ্ডাদেশ ঘোষণা করা হয়।

তবে শ্রীলঙ্কায় ১৯৭৬ সাল থেকে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রয়েছে। ফলে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাধারণত যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হয়। বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকেও এ নীতি বহাল রাখার পক্ষে রয়েছেন।

এদিকে শ্রীলঙ্কার ক্যাথলিক চার্চের দাবি। এখন পর্যন্ত যাদের দায়ী করা হয়েছে তারা হামলার প্রকৃত পরিকল্পনাকারী নন। হামলার পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্র ছিল বলে মনে করে চার্চ।

 47
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।