বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের ৭ লাখ ৫৬ হাজার অ্যাকাউন্ট বন্ধ করল মেটা২০২৯ সালের মধ্যে ৩ নতুন ভাসমান এলএনজি টার্মিনাল করবে সরকার: জ্বালানি মন্ত্রীচার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারিদুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাসএনআইডিতে জন্মতারিখ-নাম সংশোধনে নতুন নিয়ম ইসিররাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়ন দাখিলে ইসিতে ১১ দলীয় জোটকর্নেল অলির পক্ষে ইসিতে মনোনয়নপত্র জমারাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলকলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০হরমুজে জাহাজ চলাচল তলানিতে, নিয়ন্ত্রণের দাবি ট্রাম্পেরকলম্বিয়ায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাইবাদত-তাসকিনের জোড়া আঘাতে চাপে অস্ট্রেলিয়াপেসারদের আগুনে পুড়ল অস্ট্রেলিয়া, নিয়ন্ত্রণে বাংলাদেশজুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড

ভোজিনহার জন্য নিয়ম বদলালো চিলির লিগ

ভোজিনহার জন্য নিয়ম বদলালো চিলির লিগ
ভোজিনহার জন্য নিয়ম বদলালো চিলির লিগ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০১, ২০২৬ ০১:০৬ অপরাহ্ন

কেপ ভার্দের অভিজ্ঞ গোলকিপার ভোজিনহার জন্য নিজেদের দীর্ঘদিনের নিয়মে পরিবর্তন আনল চিলির প্রিমেরা ডিভিশন। সর্বসম্মতিক্রমে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে তিনি জার্সিতে নিজের জনপ্রিয় ডাকনাম ‘ভোজিনহা ব্যবহার করতে পারবেন।

এর আগে চিলির লিগে খেলোয়াড়দের জার্সিতে শুধু পারিবারিক পদবি বা সারনেম লেখার নিয়ম ছিল। তবে কোলো-কোলোতে যোগ দিতে যাওয়া ৪০ বছর বয়সী এই গোলকিপারের ক্ষেত্রে সেই নিয়ম শিথিল করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী জার্সিতে ডাকনাম ব্যবহারের অনুমতি পাওয়া ভোজিনহার অন্যতম প্রধান শর্ত ছিল। সেই শর্ত পূরণ হওয়ায় তার দলবদলের পথ আরও সহজ হয়েছে।

চিলির অন্যতম সফল ক্লাব কোলো-কোলো ভোজিনহাকে দলে ভেড়ানোর বিষয়ে একমত হলেও এখনও আনুষ্ঠানিক চুক্তিতে সই হয়নি। সান্তিয়াগো যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতা এবং পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি যাত্রা স্থগিত করেন।

ক্লাবের পরিচালক হেইমে পিজারো ও কোচ ফার্নান্দো ওরতিজ জানিয়েছেন খেলোয়াড়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তাদের আশা ব্যক্তিগত সমস্যার সমাধান হলে খুব দ্রুতই ভোজিনহা দলের সঙ্গে যোগ দেবেন।

জার্সির বিষয়ে জটিলতা কাটলেও চিলিতে আসতে বিলম্ব হওয়ায় ভোজিনহার আগমন নিয়ে সমর্থকদের মধ্যে এখনও কিছুটা অপেক্ষা ও উদ্বেগ রয়েছে।

 52
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।