মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
নারীদের ডিজিটাল নিরাপত্তায় ইউএন উইমেনের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ২৪ ঘণ্টায় হামে ৩ মৃত্যু, শনাক্ত ১১৩স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি১৫ টাকায় ছয় মাসে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীআগস্টে ১২ দিন বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, সেপ্টেম্বরে ছুটি ১১ দিনজামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁনপলাতক শেখ হাসিনার বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশপরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীরদক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎরোহিঙ্গা সহায়তায় আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেবে অস্ট্রেলিয়াকাঁচামরিচ আমদানি শুরু, দাম কমার আশাআদলতে ড্রোন হামলা: সুদানে ৩৫ জন নিহতইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় প্রাণ গেল ১৪ জনেরওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেয়া হলো ৬০ হাজার মানুষপাকিস্তানে থানায় বোমা বিস্ফোরণে ১৭ জন নিহত'ব্রোড পিক’ থেকে বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ অভিযাত্রীর মরদেহ উদ্ধারলটারির মাধ্যমে গণপূর্তের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলিব্রাজিলের ভারত সফর নিয়ে ভুটিয়ার কটাক্ষ, ‘সংগ্রামী পরিবারের বিয়েতে শাহরুখকে নাচাতে আনার মতো’বক্স অফিসে হলিউড দানবদের মুখোমুখি শাহরুখভিডিও প্রকাশ করেও সমালোচনা পিছু ছাড়ছে না ভূমি পেডনেকরেরমেঘে ঢাকা রাজধানীর আকাশ, দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাপারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষ, গ্রেপ্তার ১গুমের কারণে মৃত্যু হলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডনিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চায় বাংলাদেশবাংলাদেশের জনশক্তি রপ্তানি: সংকট নয়, নীতিগত ব্যর্থতার আয়নাবিশ্বমানের পর্যটন খাত গড়তে কাজ করছে সরকার: পর্যটনমন্ত্রী আফরোজা খানমবেনজীরের জামিন বাতিলে উদ্যোগ, অন্য পাসপোর্টের সন্দেহ

মরক্কো থেকে স্পেনে অভিবাসীদের ঢল, নেপথ্যে কী?

মরক্কো থেকে স্পেনে অভিবাসীদের ঢল, নেপথ্যে কী?
মরক্কো থেকে স্পেনে অভিবাসীদের ঢল, নেপথ্যে কী?
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০১, ২০২৬ ১২:২৯ অপরাহ্ন

আফ্রিকার দেশ মরক্কো থেকে হঠাৎ করেই স্পেনের ছিটমহল সেউতায় বিপুল সংখ্যক অভিবাসীর প্রবেশ ঘিরে তৈরি হয়েছে অস্থিরতা। একদিনেই প্রায় ৬০ হাজার মানুষ বিভিন্ন উপায়ে সীমান্ত পেরিয়ে সেউতায় প্রবেশের চেষ্টা করেছে বলে জানা গেছে।

স্পেন সরকারের দাবি, দেশটির সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি রায়ের সুযোগ নিচ্ছে মানবপাচারকারী চক্রগুলো। ওই রায়ে বলা হয়েছে, সমুদ্রপথে সাঁতার কেটে স্পেনে প্রবেশ করা ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাবে না। তাদের আইনি প্রক্রিয়ার সুযোগ এবং আশ্রয়ের আবেদন করার অধিকার থাকবে।

স্থানীয় সূত্র জানায়, মরক্কোর অনেক নাগরিক সাঁতার কেটে, আবার কেউ কাঁটাতারের বেড়া অতিক্রম করে স্পেনের ছিটমহল সেউতায় ঢোকার চেষ্টা করছেন। উন্নত জীবনের আশায় ইউরোপে প্রবেশের এই প্রবণতা সাম্প্রতিক সময়ে বেড়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, এটি স্পেনের আঞ্চলিক অখণ্ডতার জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ। মানবপাচারকারী চক্রগুলো আদালতের রায়ের ব্যাখ্যার অপব্যবহার করে মানুষকে অবৈধভাবে ইউরোপে প্রবেশে উৎসাহিত করছে বলেও অভিযোগ করেন তিনি।

উত্তর আফ্রিকায় অবস্থিত সেউতা স্পেনের অংশ হলেও মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। এর একমাত্র স্থলসীমান্ত মরক্কোর সঙ্গে। পাশাপাশি সমুদ্রপথে মাত্র কয়েক কিলোমিটার পাড়ি দিলেই সেখানে পৌঁছানো যায়। এই ভৌগোলিক অবস্থানই অভিবাসীদের জন্য সেউতাকে ইউরোপে প্রবেশের অন্যতম পথ করে তুলেছে।

এক অভিবাসী বলেন, তিনি আগে মরক্কোতে ফিরে যাওয়ার কথা ভাবলেও এখন স্পেনেই থাকতে চান।

তবে কেবল সাঁতরে নয়, অনেক মানুষ কাঁটাতারের বেড়া পার হয়েও প্রবেশের চেষ্টা করেছেন। এ ধরনের প্রবেশকারীদের ক্ষেত্রে আদালতের ওই রায়ের সুবিধা প্রযোজ্য হবে না বলে জানিয়েছে স্পেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেউতা সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অনেককে মরক্কোয় ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।

স্পেন জানিয়েছে, স্থল ও সমুদ্রপথে সীমান্ত অতিক্রম করা ৫০ হাজারের বেশি মানুষের মধ্যে অনেকেই স্বেচ্ছায় মরক্কোতে ফিরে গেছেন।

এদিকে সেউতা কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় এখন পর্যন্ত ৫৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সমুদ্রে ডুবে এবং সীমান্ত পার হওয়ার সময় চাপের মধ্যে পড়ে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগেও ২০২১ সালে একইভাবে মরক্কো থেকে স্পেনে প্রায় ১০ হাজার মানুষ প্রবেশ করেছিল। ওই ঘটনায় দুই দেশের মধ্যে বড় ধরনের কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল।

 52
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।