বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের ৭ লাখ ৫৬ হাজার অ্যাকাউন্ট বন্ধ করল মেটা২০২৯ সালের মধ্যে ৩ নতুন ভাসমান এলএনজি টার্মিনাল করবে সরকার: জ্বালানি মন্ত্রীচার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারিদুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাসএনআইডিতে জন্মতারিখ-নাম সংশোধনে নতুন নিয়ম ইসিররাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়ন দাখিলে ইসিতে ১১ দলীয় জোটকর্নেল অলির পক্ষে ইসিতে মনোনয়নপত্র জমারাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলকলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০হরমুজে জাহাজ চলাচল তলানিতে, নিয়ন্ত্রণের দাবি ট্রাম্পেরকলম্বিয়ায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাইবাদত-তাসকিনের জোড়া আঘাতে চাপে অস্ট্রেলিয়াপেসারদের আগুনে পুড়ল অস্ট্রেলিয়া, নিয়ন্ত্রণে বাংলাদেশজুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড

বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা থেকে সরে দাঁড়াল ফিফা

বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা থেকে সরে দাঁড়াল ফিফা বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছে ফিফা। তীব্র সমালোচনা এবং বিভিন্ন ফুটবল কনফেডারেশনের বিরোধিতার মুখে এ বিষয়ে আর এগোবে না বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশ সময় ভোর পৌনে ৬টার দিকে প্রকাশিত ফিফার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, বিশ্বকাপ স্বত্ব বিক্রির প্রস্তাবটি আর সামনে নেয়া হবে না। এর আগে ৪০ মিলিয়ন ডলারের অনুদানের প্রতিশ্রুতি দিয়ে বিশ্বের ২১১টি সদস্য দেশের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিলেন ইনফান্তিনো। প্রস্তাবটি নিয়ে মতামত দেয়ার শেষ সময় ছিল ১৯ সেপ্টেম্বর। তবে শুরু থেকেই ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা এর তীব্র বিরোধিতা করে এবং প্রয়োজনে বিশ্বকাপ বর্জনের হুঁশিয়ারিও দেয়। পরে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফও একই অবস্থান নেয়। প্রায় ৯৫টি দেশের আপত্তির মুখে ফিফা প্রথমে দাবি করেছিল, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে এবং গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। তবে এশিয়ান ফুটবল কনফেডারেশনও উদ্বেগ প্রকাশ করায় শেষ পর্যন্ত নিজের অবস্থান থেকে সরে আসেন ইনফান্তিনো। নতুন বিবৃতিতে তিনি বলেন, এই উদ্যোগ তখনই এগিয়ে নেয়া হবে, যখন ফিফার অধিকাংশ সদস্য এর পক্ষে থাকবে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে। ইনফান্তিনো আরও স্বীকার করেন, প্রস্তাবটি ফুটবল অঙ্গনে বিভক্তির সৃষ্টি করেছে। তাই সমর্থনের মাত্রা যাই হোক না কেন, ফুটবলের স্বার্থে এই পরিকল্পনা আর এগিয়ে নেয়া হবে না। তিনি জানান, আগামী দিনগুলোতে সব কনফেডারেশন ও সদস্য দেশের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার চেষ্টা করবে ফিফা। একই সঙ্গে বিশ্বজুড়ে, বিশেষ করে সহায়তা প্রয়োজন এমন দেশগুলোতে ফুটবলের উন্নয়ন অব্যাহত রাখাই হবে সংস্থাটির প্রধান লক্ষ্য।
বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা থেকে সরে দাঁড়াল ফিফা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০১, ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ন

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছে ফিফা। তীব্র সমালোচনা এবং বিভিন্ন ফুটবল কনফেডারেশনের বিরোধিতার মুখে এ বিষয়ে আর এগোবে না বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বাংলাদেশ সময় ভোর পৌনে ৬টার দিকে প্রকাশিত ফিফার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, বিশ্বকাপ স্বত্ব বিক্রির প্রস্তাবটি আর সামনে নেয়া হবে না।

এর আগে ৪০ মিলিয়ন ডলারের অনুদানের প্রতিশ্রুতি দিয়ে বিশ্বের ২১১টি সদস্য দেশের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিলেন ইনফান্তিনো। প্রস্তাবটি নিয়ে মতামত দেয়ার শেষ সময় ছিল ১৯ সেপ্টেম্বর। তবে শুরু থেকেই ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা এর তীব্র বিরোধিতা করে এবং প্রয়োজনে বিশ্বকাপ বর্জনের হুঁশিয়ারিও দেয়। পরে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফও একই অবস্থান নেয়।

প্রায় ৯৫টি দেশের আপত্তির মুখে ফিফা প্রথমে দাবি করেছিল, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে এবং গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। তবে এশিয়ান ফুটবল কনফেডারেশনও উদ্বেগ প্রকাশ করায় শেষ পর্যন্ত নিজের অবস্থান থেকে সরে আসেন ইনফান্তিনো।

নতুন বিবৃতিতে তিনি বলেন, এই উদ্যোগ তখনই এগিয়ে নেয়া হবে, যখন ফিফার অধিকাংশ সদস্য এর পক্ষে থাকবে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে।

ইনফান্তিনো আরও স্বীকার করেন, প্রস্তাবটি ফুটবল অঙ্গনে বিভক্তির সৃষ্টি করেছে। তাই সমর্থনের মাত্রা যাই হোক না কেন, ফুটবলের স্বার্থে এই পরিকল্পনা আর এগিয়ে নেয়া হবে না।

তিনি জানান, আগামী দিনগুলোতে সব কনফেডারেশন ও সদস্য দেশের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার চেষ্টা করবে ফিফা। একই সঙ্গে বিশ্বজুড়ে, বিশেষ করে সহায়তা প্রয়োজন এমন দেশগুলোতে ফুটবলের উন্নয়ন অব্যাহত রাখাই হবে সংস্থাটির প্রধান লক্ষ্য।

 57
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।