মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
নারীদের ডিজিটাল নিরাপত্তায় ইউএন উইমেনের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ২৪ ঘণ্টায় হামে ৩ মৃত্যু, শনাক্ত ১১৩স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি১৫ টাকায় ছয় মাসে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীআগস্টে ১২ দিন বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, সেপ্টেম্বরে ছুটি ১১ দিনজামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁনপলাতক শেখ হাসিনার বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশপরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীরদক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎরোহিঙ্গা সহায়তায় আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেবে অস্ট্রেলিয়াকাঁচামরিচ আমদানি শুরু, দাম কমার আশাআদলতে ড্রোন হামলা: সুদানে ৩৫ জন নিহতইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় প্রাণ গেল ১৪ জনেরওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেয়া হলো ৬০ হাজার মানুষপাকিস্তানে থানায় বোমা বিস্ফোরণে ১৭ জন নিহত'ব্রোড পিক’ থেকে বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ অভিযাত্রীর মরদেহ উদ্ধারলটারির মাধ্যমে গণপূর্তের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলিব্রাজিলের ভারত সফর নিয়ে ভুটিয়ার কটাক্ষ, ‘সংগ্রামী পরিবারের বিয়েতে শাহরুখকে নাচাতে আনার মতো’বক্স অফিসে হলিউড দানবদের মুখোমুখি শাহরুখভিডিও প্রকাশ করেও সমালোচনা পিছু ছাড়ছে না ভূমি পেডনেকরেরমেঘে ঢাকা রাজধানীর আকাশ, দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাপারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষ, গ্রেপ্তার ১গুমের কারণে মৃত্যু হলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডনিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চায় বাংলাদেশবাংলাদেশের জনশক্তি রপ্তানি: সংকট নয়, নীতিগত ব্যর্থতার আয়নাবিশ্বমানের পর্যটন খাত গড়তে কাজ করছে সরকার: পর্যটনমন্ত্রী আফরোজা খানমবেনজীরের জামিন বাতিলে উদ্যোগ, অন্য পাসপোর্টের সন্দেহ

সন্তানকে সম্পত্তি দিলেও ভোগ-দখলে থাকবেন বাবা-মা: আইনমন্ত্রী

সন্তানকে সম্পত্তি দিলেও ভোগ-দখলে থাকবেন বাবা-মা: আইনমন্ত্রী
সন্তানকে সম্পত্তি দিলেও ভোগ-দখলে থাকবেন বাবা-মা: আইনমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: জুলাই ৩০, ২০২৬ ০৪:০২ অপরাহ্ন

সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরও জীবদ্দশায় সেই সম্পত্তির ভোগ-দখলের অধিকার বাবা-মায়ের হাতে রাখার বিধান যুক্ত করতে ‘সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের পরিকল্পনা করছে সরকার।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেছেন, প্রস্তাবিত এই আইনি পরিবর্তনের ফলে আদালতে দেওয়ানি বা সিভিল মামলার সংখ্যা অনেকটাই কমে আসবে। এসব মামলার বড় একটি অংশই মূলত সম্পত্তির বণ্টন ও হিসাব-নিকাশ নিয়ে তৈরি হয়।

তিনি আরও বলেন, আমাদের মুসলিম আইনে হেবা হয়, হিন্দু আইনে উইল হচ্ছে, আবার আমাদের মুসলিম আইনে ওয়াসিয়তনামা হচ্ছে।

বিদ্যমান হেবা ব্যবস্থার ব্যাখ্যা দিয়ে আইনমন্ত্রী বলেন, বাবা-মা যদি হেবা করে দেন, সঙ্গে সঙ্গে তাদের হাত থেকে সম্পত্তি চলে যাচ্ছে। তারা নিজেদের সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পরবর্তী সময়ে সন্তানের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। ছেলে-মেয়ে যদি তাদের না দেখে, তাহলে কিন্তু বাবা-মায়ের আর কিছু করার থাকে না, তারা অসহায় হয়ে পড়ছেন।

আইনমন্ত্রী উল্লেখ করেন, হেবার পাশাপাশি ‘ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট-এ (সম্পত্তি হস্তান্তর আইন) গিফটের একটি ধারা রয়েছে, যেখানে সাধারণভাবেই হেবার বাইরে গিয়ে যে কেউ গিফট করতে পারেন। বিকল্প ব্যবস্থা হিসেবে ১৯৬৩ সালের পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি রায়ের আলোকে সম্পত্তি হস্তান্তর আইনে ‘ইউসুফ্রাক্ট রাইট বা জীবনস্বত্বের বিধান যুক্ত করার চিন্তাভাবনা করছে সরকার।

প্রস্তাবিত এই নিয়ম অনুযায়ী, সন্তানকে সম্পত্তি গিফট করার পরও বাবা-মা তাদের জীবদ্দশায় সেটি ভোগদখল করার অধিকার নিজের কাছে রেখে দিতে পারবেন।

আইনমন্ত্রী বলেন, বাবা-মায়ের জীবদ্দশায় দুই পক্ষের সম্মতি ছাড়া কেউই ওই সম্পত্তি বিক্রি করতে পারবে না। সন্তান যেমন বিক্রি করতে পারবে না, তেমনি বাবা বা মা চাইলেও এককভাবে বিক্রি করতে পারবেন না। 

যদিও বিশেষ প্রয়োজনে ছাড়ের বিধান থাকছে উল্লেখ করে তিনি বলেন, যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে বাবার চিকিৎসার দরকার এবং এই সম্পত্তি বিক্রি ছাড়া চিকিৎসা সম্ভব নয়, কিন্তু সন্তান বিক্রিতে সম্মতি দিচ্ছে না, সেক্ষেত্রে জেলা জজকে একটি ক্ষমতা দেওয়া থাকছে। জেলা জজের কাছে আবেদন করা হলে তিনি বিষয়টি বিবেচনা করতে পারবেন।

এই সংশোধনের ফলে ভবিষ্যতে সিভিল মামলা ফাইলিং কমে আসবে এবং অনেক পারিবারিক সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।

তিনি বলেন, আমরা কাজ করতে চাই, আমরা পরিবর্তন করতে চাই জনগণের কল্যাণে। জনগণের কল্যাণে পরিবর্তন করতে আমাদের যেখানে যেভাবে সম্ভব আমরা করব।

প্রসঙ্গক্রমে আইনমন্ত্রী জানান, বাগেরহাটে কোস্টগার্ডের বিরুদ্ধে ওঠা গুমের (এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স) অভিযোগের নিরপেক্ষ তদন্ত করবে সরকার।

 45
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !