বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীইসরায়েলে ক্ষমতার পালাবদল অনিশ্চিত, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী থাকছেন নেতানিয়াহুতুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধারচার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত প্রত্যাহারতাহসিফের শেষ বার্তা, ‘আম্মু, আমি আসছি’হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যুসরকার পরিবর্তনে সহিংস আন্দোলনে জড়িতদের চাকরি দেবে না যোগী সরকারব্যালন ডি’অরের সেরা মৌসুমের ভোটে মেসিকে হারালেন রোনালদোপুলিশের টহল গাড়ির সামনে যুবলীগের মিছিল, তদন্তের নির্দেশ ডিআইজিরঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছেমিরপুর ১০-এ ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধঠাকুরগাঁও-১ উপনির্বাচনকে ছোট করে দেখছে না ইসি: সিইসিমানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

জয়পুরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

জয়পুরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
জয়পুরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২৮, ২০২৬ ০৪:৫৬ অপরাহ্ন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি ও হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শনের পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও রোগ প্রতিরোধে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আল-মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল কুমার।

বক্তব্যে জেলা প্রশাসক নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। বিশেষ করে খাবারের আগে ও শৌচাগার ব্যবহারের পর হাত ধোয়ার অভ্যাস রোগের সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এবারের বিশ্ব হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য ‘হাত ধোয়ার নায়ক হোন’ (Be a Hand Washing Hero)। দৈনন্দিন জীবনে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা ও এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোই দিবসটি পালনের মূল লক্ষ্য।

জয়পুরহাট জেলা প্রতিনিধি

 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।