বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের ৭ লাখ ৫৬ হাজার অ্যাকাউন্ট বন্ধ করল মেটা২০২৯ সালের মধ্যে ৩ নতুন ভাসমান এলএনজি টার্মিনাল করবে সরকার: জ্বালানি মন্ত্রীচার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারিদুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাসএনআইডিতে জন্মতারিখ-নাম সংশোধনে নতুন নিয়ম ইসিররাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়ন দাখিলে ইসিতে ১১ দলীয় জোটকর্নেল অলির পক্ষে ইসিতে মনোনয়নপত্র জমারাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলঅস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০হরমুজে জাহাজ চলাচল তলানিতে, নিয়ন্ত্রণের দাবি ট্রাম্পেরকলম্বিয়ায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাইবাদত-তাসকিনের জোড়া আঘাতে চাপে অস্ট্রেলিয়াপেসারদের আগুনে পুড়ল অস্ট্রেলিয়া, নিয়ন্ত্রণে বাংলাদেশজুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড

কুমিল্লায় ২০০ বিশিষ্ট নাগরিকের এনসিপিতে যোগদান

কুমিল্লায় ২০০ বিশিষ্ট নাগরিকের এনসিপিতে যোগদান
কুমিল্লায় ২০০ বিশিষ্ট নাগরিকের এনসিপিতে যোগদান
সর্বশেষ উপলব্ধ: জুন ০৬, ২০২৬ ০৮:৫৩ অপরাহ্ন

জুলাই বিপ্লব থেকে দক্ষিণ এশিয়ার তরুণরা অনুপ্রানিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

শনিবার ( জুন) দুপুরে কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে ২০০ বিশিষ্ট নাগরিকের যোগদান ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন।

অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, “বাংলাদেশে অনুষ্ঠিত ২০২৪ সালের জুলাই বিপ্লব থেকে অনুপ্রাণিত হয়ে নেপালে একটি গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। আজকে ভারতের তরুণরা ককরোজ জনতা পার্টি নামে একটি নতুন দল গঠন করে সবাই একত্রিত হচ্ছে। দেশটির প্রধান বিচারপতি ভারতের তরুণদের অলস তেলাপোকা বলে মন্তব্য করেছিলেন। একটা মন্তব্যের জেরে তরুণরা রাজনৈতিক দল খুলে হইচই ফেলে দিয়েছে। ঠিক যেমন জুলাইয়ে শেখ হাসিনার একটা মন্তব্যের কারণে লাখো মানুষ রাস্তায় নেমে এসেছিল। ভারতের মতো পরমাণু শক্তিধর দেশের তরুণরা আমাদের দেখে অনুপ্রাণিত হচ্ছেন।

পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রসঙ্গ টেনে তারিকুল ইসলাম বলেন, তরুণরা বুঝে গেছে বিএনপি সরকার তরুণদের সরকার না। জনগনের সরকার না। তাই যদি হতো, জনগনের সমস্যার কথা তারা বুঝতে পারত।

শহীদ ওসমান হাদী প্রসঙ্গে অ্যাডভোকেট তারিকুল বলেন, পশ্চিম বঙ্গের সাবেক মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মন্তব্যে স্পষ্ট বোঝা যায় হাদী ভাইকে খুন করায় ভরতের হাত রয়েছে। আধিপত্যবাদী শক্তি বাংলাদেশ বিরোধীদের দিয়ে হাদি খাইকে খুন করিয়েছেন। সরকার চাইলে দ্রুত হাদি হত্যার বিচার করতে পারতেন। তরুণ প্রজন্ম বুঝে গেছে, এই সরকার শহীদ ওসমান হাদি হত্যার করবে না। যাতে বাংলাদেশে আর কোনো হাদি তৈরি না হয় এজন্যই হাদী ভাই হত্যার বিচার করছে না। এই প্রজন্ম যেন হাদী ভাইয়ের মতো সাহসী না হয় সেজন্যই ওসমান হাদী হত্যার বিচার হচ্ছে না। 

সরকারের প্রতি আধিপত্যবিরোধী লড়াইয়ের নায়ক ওসমান হাদী হত্যার বিচারের দাবি জানান তারিকুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ কেন্দ্রীয় কুমিল্লা মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মহিউদ্দিন/মি.

 

 243
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।