বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
‘কয়েক বছরের মধ্যেই মানবজাতি শেষ হতে পারে’, এআই গবেষকের সতর্কতা‘আওয়াজ ডট বিডি’তে উঠে এলো ৬০ যৌন নিপীড়নের তথ্যমাদক নির্মূল ও কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রতিমন্ত্রীরস্থানীয় নির্বাচনেও আইন অনুযায়ী যোগ্যরাই প্রার্থী হতে পারবেন: সিইসিসরকারি নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞাপ্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎস্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার উদ্যোগ: সমাজকল্যাণমন্ত্রীআওয়ামী লীগ আমলে নারীদেরও নিপীড়ন করা হয়েছে: রিজভীঅস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজাখাদ্যবিধি না মানায় কলকাতায় ৪০ রেস্তোরাঁর লাইসেন্স স্থগিতইরানি তেলবাহী ৫ জাহাজে মার্কিন হামলার পর জর্ডানে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরানইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন ড্রোন নিয়ে যুক্তরাষ্ট্রের দাবিসেন্টার পয়েন্ট শপিং মলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসহাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে প্রাণ গেলো দুই সেনাসদস্যেরচুরির অভিযোগে কিশোরীর কোমরে শিকল, টেনে নেয়ার ভিডিও ছড়িয়ে পড়েছেচেকের মামলা: পাওনা শোধ ও আপস হলে কারাদণ্ড নয়

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৯, ২০২৬ ০১:১০ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যামডেন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি-অস্ট্রেলিয়ান এলিজা রহমান টুম্পা।

সোমবার (৭ সেপ্টেম্বর) কাউন্সিলরদের সরাসরি ভোটে লেবার পার্টির মনোনয়নে তিনি এ পদে নির্বাচিত হন।

তিনিই প্রথম বাংলাদেশি-অস্ট্রেলিয়ান নারী, যিনি সরাসরি কাউন্সিলরদের ভোটে ক্যামডেনের ডেপুটি মেয়র হলেন।

এলিজার নির্বাচিত হওয়ার খবরে অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের সৃষ্টি হয়। কমিউনিটি নেতা রহমাতউল্লাহর নেতৃত্বে প্রবাসী বাংলাদেশিরা তাকে অভিনন্দন জানান। তিনি বলেন, এলিজার এই অর্জন অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করেছে এবং নতুন প্রজন্মকে রাজনীতিসহ মূলধারার কর্মকাণ্ডে যুক্ত হতে উৎসাহিত করবে।

এর আগে দুই বছর ক্যামডেন সিটি কাউন্সিলের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন এলিজা। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ মেয়ের এ অর্জনকে পরিবার ও বিশ্বের বাংলাদেশিদের জন্য গৌরবের বলে উল্লেখ করে নতুন দায়িত্ব সফলভাবে পালনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।