বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
‘কয়েক বছরের মধ্যেই মানবজাতি শেষ হতে পারে’, এআই গবেষকের সতর্কতা‘আওয়াজ ডট বিডি’তে উঠে এলো ৬০ যৌন নিপীড়নের তথ্যমাদক নির্মূল ও কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রতিমন্ত্রীরস্থানীয় নির্বাচনেও আইন অনুযায়ী যোগ্যরাই প্রার্থী হতে পারবেন: সিইসিসরকারি নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞাপ্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎস্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার উদ্যোগ: সমাজকল্যাণমন্ত্রীআওয়ামী লীগ আমলে নারীদেরও নিপীড়ন করা হয়েছে: রিজভীঅস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজাখাদ্যবিধি না মানায় কলকাতায় ৪০ রেস্তোরাঁর লাইসেন্স স্থগিতইরানি তেলবাহী ৫ জাহাজে মার্কিন হামলার পর জর্ডানে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরানইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন ড্রোন নিয়ে যুক্তরাষ্ট্রের দাবিসেন্টার পয়েন্ট শপিং মলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসহাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে প্রাণ গেলো দুই সেনাসদস্যেরচুরির অভিযোগে কিশোরীর কোমরে শিকল, টেনে নেয়ার ভিডিও ছড়িয়ে পড়েছেচেকের মামলা: পাওনা শোধ ও আপস হলে কারাদণ্ড নয়

‘কয়েক বছরের মধ্যেই মানবজাতি শেষ হতে পারে’, এআই গবেষকের সতর্কতা

‘কয়েক বছরের মধ্যেই মানবজাতি শেষ হতে পারে’, এআই গবেষকের সতর্কতা
‘কয়েক বছরের মধ্যেই মানবজাতি শেষ হতে পারে’, এআই গবেষকের সতর্কতা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৯, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ন

এআই ল্যাবগুলো এমন সিস্টেম তৈরির দিকে এগোচ্ছে, যা কয়েক বছরের মধ্যেই মানবজাতির অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেএমন আশঙ্কা থেকে অ্যানথ্রপিকের চাকরি ছেড়েছেন গবেষক জেকব কক্সন। এর আগে ওপেনএআইয়েও কাজ করেছেন তিনি।

আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে কক্সন জানান, অ্যানথ্রপিক থেকে পদত্যাগ করেছেন তিনি। তার অভিযোগ, সুপারইন্টেলিজেন্স তৈরির দৌড়ে ওপেনএআই অ্যানথ্রপিকসহ এআই কোম্পানিগুলো মানুষের জীবন নিয়েজুয়া খেলছে

কক্সন বলেন, গত তিন বছর ধরে ওপেনএআই অ্যানথ্রপিকে প্রিট্রেনিং নিয়ে গবেষণা করেছেন তিনি। তার দাবি, কোনো কোম্পানিই দায়িত্বশীল আচরণ করছে না। বরং তারা সরাসরিসেলফ-ইমপ্রুভিং সুপারইন্টেলিজেন্সতৈরির দিকে ছুটছে।

এআই সবাইকে মেরে ফেলতে পারে

কক্সনের আশঙ্কা, এআই সিস্টেম শিগগিরই যেকোনো কিছু হ্যাক করতে, রাতারাতি বিভিন্ন ক্ষেত্র পরিবর্তন করতে এবং বাস্তব ক্ষমতা সম্পদ অর্জন করতে সক্ষম হতে পারে। এমনকি সুপারইন্টেলিজেন্ট এআই কয়েক বছরের মধ্যেই মানবজাতির অস্তিত্ব শেষ করে দিতে পারে বলেও দাবি করেন তিনি।

২৭ বছর বয়সী এই গবেষক বলেন, এআই তৈরি করা অনেকেই মনে করেন, এই দশক শেষ হওয়ার আগেই এআইআমাদের সবাইকে মেরে ফেলতে পারে

কক্সনের দাবি, সিনিয়র এআই গবেষক নির্বাহীদের সঙ্গে ব্যক্তিগত আলাপেও তিনি ধরনের আশঙ্কার কথা শুনেছেন। তবে গণমাধ্যমে কথা বলার সময় তারা নিজেদের বক্তব্য এমনভাবে উপস্থাপন করেন, যাতে তা তুলনামূলকভাবে যুক্তিসংগত শোনায়।

ঝুঁকি জেনেও এগোচ্ছে অ্যানথ্রপিক

কক্সনের ভাষ্য, অ্যানথ্রপিক এআইয়ের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে ভালোভাবেই জানে। এরপরও প্রতিষ্ঠানটি সবার আগে এমন এআই তৈরির দৌড়ে রয়েছে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে নিজেই নিজেকে উন্নত করতে সক্ষম হতে পারে।

তার দাবি, ওপেনএআইয়ের অনেকেই বৈশ্বিক ঝুঁকির গভীরতা পুরোপুরি বুঝতে পারেননি। তবে অ্যানথ্রপিকের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। ঝুঁকি সম্পর্কে সচেতন হয়েও প্রতিষ্ঠানটি মনে করছে, অন্যরা দায়িত্বশীল আচরণ করবে নাতাই ঝুঁকি থাকলেও তাদেরই সবার আগে এগিয়ে যেতে হবে।

কক্সনের মতে, মানুষের অন্য কোনো কর্মকাণ্ডে ধরনের বড় ঝুঁকি নেই।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।