বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
‘কয়েক বছরের মধ্যেই মানবজাতি শেষ হতে পারে’, এআই গবেষকের সতর্কতা‘আওয়াজ ডট বিডি’তে উঠে এলো ৬০ যৌন নিপীড়নের তথ্যমাদক নির্মূল ও কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রতিমন্ত্রীরস্থানীয় নির্বাচনেও আইন অনুযায়ী যোগ্যরাই প্রার্থী হতে পারবেন: সিইসিসরকারি নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞাহাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, প্রাণ গেলো ১ হাজার ২ শিশুরওমানে ১০ হাজার বাংলাদেশি কৃষক-মৎস্যজীবীর কর্মসংস্থানের উদ্যোগপ্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎস্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার উদ্যোগ: সমাজকল্যাণমন্ত্রীআওয়ামী লীগ আমলে নারীদেরও নিপীড়ন করা হয়েছে: রিজভীঅস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজাখাদ্যবিধি না মানায় কলকাতায় ৪০ রেস্তোরাঁর লাইসেন্স স্থগিতইরানি তেলবাহী ৫ জাহাজে মার্কিন হামলার পর জর্ডানে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরানইরানের ২০ ক্ষেপণাস্ত্রের ১৮টি ধ্বংসের দাবি জর্ডানেরইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন ড্রোন নিয়ে যুক্তরাষ্ট্রের দাবিআসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন? প্রকাশ হলো সূচিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৭৭সদ্যোজাত সন্তানকে রেখে চিরবিদায়, ট্যাংক দুর্ঘটনায় নিহত পিয়াসসেন্টার পয়েন্ট শপিং মলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসহাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে প্রাণ গেলো দুই সেনাসদস্যেরচুরির অভিযোগে কিশোরীর কোমরে শিকল, টেনে নেয়ার ভিডিও ছড়িয়ে পড়েছেচেকের মামলা: পাওনা শোধ ও আপস হলে কারাদণ্ড নয়

ইরানের ২০ ক্ষেপণাস্ত্রের ১৮টি ধ্বংসের দাবি জর্ডানের

ইরানের ২০ ক্ষেপণাস্ত্রের ১৮টি ধ্বংসের দাবি জর্ডানের
ইরানের ২০ ক্ষেপণাস্ত্রের ১৮টি ধ্বংসের দাবি জর্ডানের
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৯, ২০২৬ ০৫:৩০ অপরাহ্ন

ইরান থেকে জর্ডান লক্ষ্য করে ছোড়া ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি ধ্বংস করার দাবি করেছে জর্ডানের সশস্ত্র বাহিনী। বাকি দুটি জনবসতি থেকে দূরে খোলা এলাকায় পড়েছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার ভোরে জর্ডানের সামরিক বাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানান। সরকারি বার্তা সংস্থা পেত্রার বরাতে খবরটি জানিয়েছে আনাদোলু এজেন্সি।

সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরাতে বিশেষায়িত দল কাজ করছে। নাগরিকদের সন্দেহজনক কোনো বস্তুতে হাত না দিয়ে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

এর আগে ইরানের আইআরজিসি দাবি করে, জর্ডানে থাকা একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বাহিনী দুই দিনে একটি মার্কিন নৌযানকে দুইবার লক্ষ্য করলেও হামলা এড়িয়ে গেছে। এরপর মার্কিন বাহিনী ইরানের পাঁচটি তেলবাহী জাহাজ ধ্বংস করেছে বলেও দাবি করেছে সেন্টকম।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।