আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। যুদ্ধ, যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক, জ্বালানি নিরাপত্তা ও বিশ্ব রাজনীতির পরিবর্তনের মধ্যে এবারের সম্মেলনে পশ্চিমা নির্ভরতা কমানোর নানা উদ্যোগ গুরুত্ব পাচ্ছে।
সম্মেলনে চীন, রাশিয়া ও ইরানের শীর্ষ নেতাসহ সদস্য ও অংশীদার দেশগুলোর প্রতিনিধিরা অংশ নিয়েছেন। নিজস্ব মুদ্রায় বাণিজ্য, দ্রুত অর্থ পরিশোধের ব্যবস্থা, অর্থায়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
তবে সদস্য দেশগুলোর মধ্যে মতপার্থক্যও রয়েছে। ব্রিকসের সম্প্রসারণের ফলে অভিন্ন অবস্থান তৈরি করাও জোটটির জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে প্রায় সাত বছর পর চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভারত সফরও এবারের সম্মেলনের গুরুত্বপূর্ণ দিক। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে তৈরি হওয়া টানাপোড়েন কমানোর চেষ্টা চলছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।