বৈধপথে প্রতিবছর পরিবারসহ ১২ হাজার বাংলাদেশির ইতালি যাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি নাগরিকদের অবৈধপথে ইতালি যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। অবৈধপথে যাওয়া থেকে বিরত থাকা এবং এ বিষয়ে সবাইকে সচেতন করার ওপর জোর দিয়েছেন তিনি।
ইতালি যেতে আগ্রহীদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা ও প্রশিক্ষণের বিষয়ে দেশটির সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান মীর শাহে আলম।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।