যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী সংকটের দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করছে ওয়াশিংটন—এমন অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। রোববার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
বাঘাই বলেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর আগে হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ছিল।
তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও নৃশংস যুদ্ধের’ কারণে বাণিজ্যিক নৌ চলাচল ব্যাহত হয়েছে, তেলবাহী ট্যাংকার চলাচল বন্ধ হয়ে গেছে এবং বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে।
ইরানি মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করেছে, অথচ এখন নিজেদের তৈরি সংকটের দায় ইরানের ওপর চাপিয়ে পুরো বিশ্বের কাছ থেকে এর মূল্য আদায় করতে চাইছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।