জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে ‘লংড্রাইভ’ করেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

রাশেদ খাঁন তার পোস্টে দাবি করেন, ‘গতকাল আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়ি করে লংড্রাইভ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।’ গাড়িটি তাকে উপহার দেয়া হয়েছে, নাকি আওয়ামী লীগের সম্পদ হিসেবে তিনি দখল করেছেন—তা খতিয়ে দেখা দরকার বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন আরও দাবি করেন, ৫ সেপ্টেম্বরের লংমার্চের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ডিসেম্বরে ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরি করা। এ লক্ষ্যে উস্কানিমূলক স্লোগান ও লাঠিসোঁটা নিয়ে যাওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

লংমার্চে আওয়ামী লীগের বিরুদ্ধে বা গণহত্যার বিচারের দাবিতে কোনো বক্তব্য ছিল না বলেও উল্লেখ করেন রাশেদ খাঁন। এ বিষয়ে এনসিপি কোনো দলীয় ব্যবস্থা নেয় কি না, তা দেখার অপেক্ষায় আছেন বলেও পোস্টে জানান তিনি।


শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।