শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায়ঢাকাসহ আট বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনাসরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তারা চিহ্নিত: আইজিপিজামায়াতের লংমার্চে সাধারণ মানুষের সাড়া নেই: রাশেদ খাঁনলংমার্চ করে লাভ নেই , পেট্রোল-গ্যাসের অপচয় হচ্ছে: আব্দুস সালামহাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ৪ শিশুরকারাগারে বন্দিদের জন্য ভিডিও কল সুবিধা, কথা বলতে পারবেন স্বজনদের সঙ্গেচট্টগ্রাম বিভাগে প্রবেশ করেছে ১১ দলীয় জোটের লংমার্চপ্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সিফাতকে মুক্তির আহ্বান জামায়াত আমিরেরচাঁদাবাজি-দুর্নীতি বরদাশত করা হবে না: শফিকুর রহমানভাঁওতাবাজি করলে সরকারকে ক্ষমা করবে না জনগণ: শফিকুর রহমানবৃষ্টিতে ডুবল দিল্লি বিমানবন্দরের প্রবেশপথ, ফ্লাইটে বিপর্যয়সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রি করবে যুক্তরাষ্ট্রপিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুঁশিয়ারি ট্রাম্পেরবলিভিয়ায় সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০কানাডায় দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আর্ট শিক্ষক গ্রেপ্তারগাজায় ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধারযুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় শুধু প্রতিরোধ গড়ে তোলা যথেষ্ট নয়: তেহরানের মেয়রচোট যেন পিছুই ছাড়ছে না, আবারও মাঠের বাইরে নেইমাররেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তিরবগুড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে হিমাগারকে জরিমানাগান-নাচ-বিলাপ, নৌ পুলিশ কর্মকর্তার ভিডিও ভাইরাল

বাংলাদেশিসহ ৪৯ অভিবাসীকে আলবেনিয়ায় পাঠাচ্ছে ইতালি

বাংলাদেশিসহ ৪৯ অভিবাসীকে আলবেনিয়ায় পাঠাচ্ছে ইতালি
বাংলাদেশিসহ ৪৯ অভিবাসীকে আলবেনিয়ায় পাঠাচ্ছে ইতালি
সর্বশেষ উপলব্ধ: জানুয়ারী ২৭, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ন

আফ্রিকার দেশ লিবিয়া থেকে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকসহ ৪৯ জন অভিবাসীকে আলবেনিয়ায় পাঠাচ্ছে ইতালি সরকার। অবৈধভাবে ইতালিতে প্রবেশ করতে গিয়ে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা হয় তাদের।

লা রিপাবলিকা, স্কাইনিউজ আনসা-সহ দেশটির মূলধারার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, নিয়ে তৃতীয়বারের মতো অবৈধ অভিবাসীদের পাঠানো হলো দেশটিতে। যদিও গত দুইবার ইতালির আদালতের নির্দেশে ফেরত আনা হয়েছিলো সেখানে পাঠানো অভিবাসীদের।

স্থানীয় সময় রোববার(২৬ জানুয়ারি) দেশটির দ্বীপাঞ্চল লাম্পেদুসার ফাভারোলো বন্দর থেকে বাংলাদেশ, মিশর, গাম্বিয়া আইভরি কোস্টের ৪৯ জন অভিবাসী নিয়ে আলবেনিয়ার সেনজিন বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় মারিনা মিলিটারি নামের একটি জাহাজ।

আবহাওয়া ঠিক থাকলে সোমবার(২৭ জানুয়ারি) দিবাগত রাতে আলবেনিয়ায় পৌঁছানোর কথা তাদের। এসব অভিবাসীদের প্রাথমিকভাবে আলবেনিয়ায় নির্মিত ইতালীয় অভিবাসী কেন্দ্রে রাখা হবে, পরে দ্রুত সময়ের মধ্যে আশ্রয় প্রক্রিয়া সম্পন্ন করে বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানায় স্থানীয় প্রশাসন।

আ/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।