শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
নিখোঁজের একদিন পর মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহমানবপাচার ও চোরাচালান রোধে নতুন আইনের কার্যকর প্রয়োগের তাগিদসব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে এবার অভিন্ন সিলেবাস, প্রধানমন্ত্রীর নির্দেশদেশে প্রথমবার ইমোশনাল ডোনারের কিডনি প্রতিস্থাপনযশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রিয়ন-শাহরিয়ারআশ্রয়ণ প্রকল্পের ঘর টেকসই নয়, বেশিরভাগে মানুষ থাকে না: ত্রাণমন্ত্রীনিজের বাসভবন থেকেই সৌরবিদ্যুতের উদ্যোগ শুরু প্রধানমন্ত্রীরহতাশ হয়ে মাথা গরম করবেন না, দাবি মেনে নিন: জামায়াত আমিরসরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারিইরান-রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়িয়ে নতুন আইনে ট্রাম্পের সইপাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১হুতিদের ঘাঁটিতে সৌদির টানা হামলা, ২৪ ঘণ্টায় ২৬ আঘাতভারতকে ১০০ শতাংশ শুল্কের হুমকি, নতুন আইনে সই ট্রাম্পেরজন্মদিনে স্মরণ: পর্দা ছাড়িয়ে হৃদয়ে আজও সালমান শাহতিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে গ্যাসনিরাপদ খাবার নিশ্চিতে জয়পুরহাটে মোবাইল ফুড ল্যাবের অভিযান

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ থাকতে হবে বিশ্রামে

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ থাকতে হবে বিশ্রামে
শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ থাকতে হবে বিশ্রামে
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০১, ২০২৬ ০৩:৪৪ অপরাহ্ন

শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী ছয় সপ্তাহ তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। ফলে আপাতত তার সব ধরনের শুটিং কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। ‘রাণাবলী ও ‘মাইসা সিনেমার শুটিংয়ের সময় একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন রাশমিকা। ওই দৃশ্যে স্টান্ট ও শারীরিক পরিশ্রমের অংশ থাকায় শুটিংয়ের এক পর্যায়ে তিনি গুরুতর আঘাত পান।

চিকিৎসা পরীক্ষায় দেখা গেছে। তার নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি পেশিতন্তু সম্পূর্ণ ছিঁড়ে গেছে। চিকিৎসকদের মতে। এ ধরনের চোট সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে বেশি দেখা যায়। তাই একজন অভিনেত্রীর এমন আঘাত বেশ অস্বাভাবিক।

চিকিৎসকরা জানিয়েছেন। পুরোপুরি সুস্থ হতে অন্তত ছয় সপ্তাহ সময় লাগতে পারে। এ সময় তাকে কঠোর বিশ্রামে থাকতে হবে। সুস্থতার অগ্রগতি সন্তোষজনক হলে পরে আবার শুটিংয়ে ফিরতে পারবেন তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাশমিকা। বিয়ের পর ব্যক্তিগত জীবন ও নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন তিনি। বর্তমানে বিজয়ের সঙ্গে ‘রাণাবলী সিনেমায় কাজ করছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য। এর আগেও শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছিলেন রাশমিকা। ‘সিকান্দার সিনেমার শুটিংয়ের সময় পায়ে আঘাত পেয়েছিলেন তিনি। সেই সিনেমায় তার সহশিল্পী ছিলেন বলিউড তারকা সালমান খান।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।