শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
নিখোঁজের একদিন পর মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহমানবপাচার ও চোরাচালান রোধে নতুন আইনের কার্যকর প্রয়োগের তাগিদসব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে এবার অভিন্ন সিলেবাস, প্রধানমন্ত্রীর নির্দেশদেশে প্রথমবার ইমোশনাল ডোনারের কিডনি প্রতিস্থাপনযশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রিয়ন-শাহরিয়ারআশ্রয়ণ প্রকল্পের ঘর টেকসই নয়, বেশিরভাগে মানুষ থাকে না: ত্রাণমন্ত্রীনিজের বাসভবন থেকেই সৌরবিদ্যুতের উদ্যোগ শুরু প্রধানমন্ত্রীরহতাশ হয়ে মাথা গরম করবেন না, দাবি মেনে নিন: জামায়াত আমিরসরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারিইরান-রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়িয়ে নতুন আইনে ট্রাম্পের সইপাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১হুতিদের ঘাঁটিতে সৌদির টানা হামলা, ২৪ ঘণ্টায় ২৬ আঘাতভারতকে ১০০ শতাংশ শুল্কের হুমকি, নতুন আইনে সই ট্রাম্পেরজন্মদিনে স্মরণ: পর্দা ছাড়িয়ে হৃদয়ে আজও সালমান শাহতিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে গ্যাসনিরাপদ খাবার নিশ্চিতে জয়পুরহাটে মোবাইল ফুড ল্যাবের অভিযান

সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম

সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
সর্বশেষ উপলব্ধ: জুলাই ৩০, ২০২৬ ০৭:১২ অপরাহ্ন

সিলেটের গোলাপগঞ্জে এনসিপি নেতা সারজিস ইসলামের গাড়িতে হামলার ঘটনার পর সরকারের কঠোর সমালোচনা করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশের রাজনৈতিক পরিবেশকে সন্ত্রাস ও সহিংসতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং এর বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।

বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মসূচিতে বাধা এবং হামলার ঘটনা বাড়ছে। হবিগঞ্জের পর গোলাপগঞ্জের ঘটনাও সেই ধারাবাহিকতার অংশ বলে দাবি করেন তিনি। তার ভাষায়, সরকারের আচরণে সন্ত্রাসী প্রবণতা স্পষ্ট হয়ে উঠছে এবং জনগণের সামনে সেই চিত্র উন্মোচিত হচ্ছে।

তিনি বলেন, সরকার যদি রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে শক্তি প্রয়োগের পথ বেছে নেয়, তাহলে জনগণও গণতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তুলবে। সংস্কার, বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

গোলাপগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় নাহিদ ইসলাম দাবি করেন, এ ঘটনা প্রমাণ করে সরকার সংস্কার কার্যক্রম কিংবা রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতাকে সমর্থন করছে না। বিরোধী রাজনৈতিক শক্তির কর্মসূচি বাধাগ্রস্ত করতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম।

সেখানে তিনি শাকসু নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন। তার দাবি, পরিকল্পিতভাবে শাকসু নির্বাচন বন্ধ রাখা হয়েছে এবং গণতন্ত্রের চর্চা বাধাগ্রস্ত হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে গণতন্ত্রের কথা বলা ব্যক্তিরাই গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। জনগণের মতামত ও ভোটাধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।