দুর্গাপূজার প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ১৬ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এবার নগরীর ৩৩টি পয়েন্টে প্রতিমা বিসর্জন হবে। সবচেয়ে বেশি বিসর্জন হবে ওয়াইজঘাট এলাকায়।
বুধবার (২১ অক্টোবর) পলাশী মোড়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) মো. শহীদুল্লাহ আমিন।
তিনি বলেন, দুর্গাপূজায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিমা বিসর্জনের কার্যক্রমও নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ জন্য নগরবাসীর সহযোগিতাও কামনা করেন এই পুলিশ কর্মকর্তা।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।