বগুড়ার সাতমাথায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়ার ঘটনায় রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) ভোরে গাবতলী উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বর্ণ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গাবতলী উপজেলা শাখার ছাত্রবিষয়ক সম্পাদক। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন জানান, বর্ণের বিরুদ্ধে বগুড়া সদর ও গাবতলী থানায় অস্ত্র, বিস্ফোরকদ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় চারটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় অভিযোগপত্র দেয়া হয়েছে।
সজল শেখ
বগুড়া
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।