যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি চালুর নির্দেশ দিয়েছেন দেশটির ফেডারেল আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনের সময়সূচি ঘোষণা এবং ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরু করতে হবে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে।
১৪ অক্টোবর বিচারক জিনসুক ওহতা এ আদেশ দেন। পরে সংশোধিত সময়সূচি অনুযায়ী, আবেদন গ্রহণ ৩০ দিন চালু রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে আবেদন শুরুর চূড়ান্ত তারিখ ও যোগ্যতার শর্ত জানতে পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।
রেড ঈগল ল নামের একটি আইন প্রতিষ্ঠানের করা মামলার পর এ নির্দেশ আসে। নির্ধারিত সময়ে নিবন্ধন শুরু না করায় কর্মসূচিটি কার্যত আটকে ছিল বলে অভিযোগ করে প্রতিষ্ঠানটি।
ডিভি লটারির মাধ্যমে প্রতিবছর যুক্তরাষ্ট্রে তুলনামূলক কম অভিবাসী পাঠায়—এমন দেশের যোগ্য নাগরিকদের জন্য সর্বোচ্চ ৫৫ হাজার অভিবাসী ভিসার সুযোগ রাখা হয়। তবে লটারিতে নির্বাচিত হলেই গ্রিন কার্ড নিশ্চিত হয় না; আবেদনকারীদের নির্ধারিত যোগ্যতা ও নিরাপত্তা যাচাইয়ের শর্ত পূরণ করতে হয়।
আবেদনকারীদের মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেয়া হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।