মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রে তেলের মজুত কমে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। বুধবার (২১ অক্টোবর) ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১০ দশমিক ৩৮ ডলার হয়েছে। আর মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৯ দশমিক ১৮ ডলারে।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রে তেলের মজুত কমার খবর দামের ঊর্ধ্বগতিতে ভূমিকা রেখেছে।
এদিকে, হরমুজ প্রণালি ও ওমান উপসাগর এলাকায় জাহাজে হামলার ঘটনা এবং সৌদি আরবে হুতিদের হামলায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক রিফাইনারিগুলোর সঙ্গে কাজ করার কথা জানিয়েছে মার্কিন জ্বালানি বিভাগ।
সূত্র: রয়টার্স
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।