শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
নিখোঁজের একদিন পর মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহমানবপাচার ও চোরাচালান রোধে নতুন আইনের কার্যকর প্রয়োগের তাগিদদেশে প্রথমবার ইমোশনাল ডোনারের কিডনি প্রতিস্থাপনযশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রিয়ন-শাহরিয়ারআশ্রয়ণ প্রকল্পের ঘর টেকসই নয়, বেশিরভাগে মানুষ থাকে না: ত্রাণমন্ত্রীনিজের বাসভবন থেকেই সৌরবিদ্যুতের উদ্যোগ শুরু প্রধানমন্ত্রীরহতাশ হয়ে মাথা গরম করবেন না, দাবি মেনে নিন: জামায়াত আমিরসরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারিপাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১হুতিদের ঘাঁটিতে সৌদির টানা হামলা, ২৪ ঘণ্টায় ২৬ আঘাতভারতকে ১০০ শতাংশ শুল্কের হুমকি, নতুন আইনে সই ট্রাম্পেরজন্মদিনে স্মরণ: পর্দা ছাড়িয়ে হৃদয়ে আজও সালমান শাহতিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে গ্যাসনিরাপদ খাবার নিশ্চিতে জয়পুরহাটে মোবাইল ফুড ল্যাবের অভিযান

পার্লামেন্টের বাথরুমে ১৩ ঘণ্টা আটকে বেলজিয়ান এমপি

পার্লামেন্টের বাথরুমে ১৩ ঘণ্টা আটকে বেলজিয়ান এমপি
পার্লামেন্টের বাথরুমে ১৩ ঘণ্টা আটকে বেলজিয়ান এমপি
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৮, ২০২৬ ০৮:০২ অপরাহ্ন

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ফ্লেমিশ পার্লামেন্টের একটি শৌচাগারে প্রায় ১৩ ঘণ্টা আটকে ছিলেন দেশটির এমপি ফ্রেডেরিক এরেন্স। শৌচাগারের দরজার লক অকেজো হয়ে যাওয়ায় সারারাত সেখানেই আটকে থাকতে হয় তাকে।

বেলজিয়ামের সংবাদমাধ্যম দ্য ব্রাসেলস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গেল বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে জরুরি পরিষেবা দল পার্লামেন্ট ভবনে পৌঁছে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করে। পরে ক্রোবার ব্যবহার করে ত্রুটিপূর্ণ লক ভেঙে তাকে বের করে আনা হয়।

উদ্ধারের পর শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে ৫৮ বছর বয়সী এই এমপিকে ব্রাসেলসের সেন্ট-জিন হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ফ্রেডেরিক এরেন্স ডানপন্থী রাজনৈতিক দল ভ্লামস বেলাংয়ের সদস্য। ২০২৪ সালে ফ্লেমিশ ব্রাবান্ট এলাকা থেকে ফ্লেমিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন তিনি। বর্তমানে ‘গতিশীলতা ও গণপূর্ত’ এবং ‘পররাষ্ট্রনীতি’ বিষয়ক কমিটিতে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কিরবারগেনের পৌর কাউন্সিলর হিসেবেও কাজ করছেন তিনি।

আশিক/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।