শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
নিখোঁজের একদিন পর মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহমানবপাচার ও চোরাচালান রোধে নতুন আইনের কার্যকর প্রয়োগের তাগিদদেশে প্রথমবার ইমোশনাল ডোনারের কিডনি প্রতিস্থাপনযশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রিয়ন-শাহরিয়ারআশ্রয়ণ প্রকল্পের ঘর টেকসই নয়, বেশিরভাগে মানুষ থাকে না: ত্রাণমন্ত্রীনিজের বাসভবন থেকেই সৌরবিদ্যুতের উদ্যোগ শুরু প্রধানমন্ত্রীরহতাশ হয়ে মাথা গরম করবেন না, দাবি মেনে নিন: জামায়াত আমিরসরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারিপাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১হুতিদের ঘাঁটিতে সৌদির টানা হামলা, ২৪ ঘণ্টায় ২৬ আঘাতভারতকে ১০০ শতাংশ শুল্কের হুমকি, নতুন আইনে সই ট্রাম্পেরজন্মদিনে স্মরণ: পর্দা ছাড়িয়ে হৃদয়ে আজও সালমান শাহতিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে গ্যাসনিরাপদ খাবার নিশ্চিতে জয়পুরহাটে মোবাইল ফুড ল্যাবের অভিযান

ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনা যাবে নিউইয়র্কে

ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনা যাবে নিউইয়র্কে
ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনা যাবে নিউইয়র্কে
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৮, ২০২৬ ০৩:৫৪ অপরাহ্ন

ভেনেজুয়েলার প্রায় ৪ বিলিয়ন ডলার মূল্যের সোনার মজুত যুক্তরাজ্যের ব্যাংক অব ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে স্থানান্তরের বিষয়ে সরকার ও বিরোধীদের মধ্যে সমঝোতা প্রায় চূড়ান্ত হয়েছে। তবে চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাব অনুযায়ী সোনার আইনগত নিয়ন্ত্রণ পাবে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার। তবে তাৎক্ষণিকভাবে সোনা বিক্রি করা যাবে না। পুনর্গঠনসহ সরকারি ঋণের বিপরীতে সোনাকে জামানত হিসেবে ব্যবহার করা হতে পারে।

প্রায় ৩১ মেট্রিক টন সোনা দীর্ঘদিন ধরে ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টে রয়েছে। ২০১৯ সাল থেকে মজুতটির নিয়ন্ত্রণ নিয়ে ভেনেজুয়েলার সরকার ও বিরোধীদের মধ্যে আইনি বিরোধ চলছে।

আশিক/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।