ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠান শেষে এ তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ঢাকা উত্তরে সেলিম উদ্দিন এবং দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়েছে এবং দেশের বিভিন্ন পর্যায়ে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে।
মিয়া গোলাম পরওয়ার জানান, স্থানীয় সরকার নির্বাচনে ১১ দলীয় জোটের পক্ষ থেকে কোনো প্রার্থী দেয়া হবে না। প্রতিটি দল নিজস্ব প্রার্থী নিয়ে নির্বাচনে অংশ নেবে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।