রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল দেয়ার প্রস্তুতি: ইসি আনোয়ারুলজামায়াতের লংমার্চ নিয়ে বিস্ফোরক অভিযোগ রাশেদ খাঁনেরইসরায়েলি দূতাবাসের কাছে খামেনির সংশ্লিষ্ট দুই ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপনভারতে বিষাক্ত মদপানে ১২ জনের মৃত্যু, সতর্কতা জারিদিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার ধ্বংসস্তূপেদুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে টপকে যাওয়ার দাবি ভারতেরতেল রপ্তানিতে বড় ধস, মধ্যপ্রাচ্য থেকে কমেছে ৩৯ শতাংশভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় মুসলিম নেতার বিরুদ্ধে মামলাসালমান শাহর মৃত্যুর তিন দশক আজ, এখনো খোলেনি রহস্যের জটবাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিটবাড্ডার ফার্নিচার কারখানার নিয়ন্ত্রণেবিল নিয়ে সিফাতের অভিযোগ, পল্লী বিদ্যুতের তদন্তে মিলল ভিন্ন তথ্য ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ মন্তব্যে ক্ষুব্ধ মেয়র শাহাদাত, দিলেন কড়া জবাবরংপুরে মাজারের খাদেম হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড বহাল

কুমিল্লার মানুষকে হাসিনা কেন অপছন্দ করতেন, জানালেন আসিফ মাহমুদ

কুমিল্লার মানুষকে হাসিনা কেন অপছন্দ করতেন, জানালেন আসিফ মাহমুদ
কুমিল্লার মানুষকে হাসিনা কেন অপছন্দ করতেন, জানালেন আসিফ মাহমুদ
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ০৭:০০ অপরাহ্ন

কুমিল্লার মানুষ ফ্যাসিবাদ মেনে নেয়নি বলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দেখতে পারতেন না এবং বঞ্চিত করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার ( সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার এলাকায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, কুমিল্লার মানুষ সবসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। ২০২৪ সালের জুলাইয়ে কুমিল্লায় প্রথম প্রতিরোধ গড়ে ওঠে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় অবরোধ করে আন্দোলনে যুক্ত হন।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাকশাল ফ্যাসিবাদের বিরুদ্ধে কুমিল্লার অবস্থান ছিল। কুমিল্লার মানুষ প্রতিবাদ করতে কখনো ভয় পায়নি। তাদের প্রতিবাদই শেখ হাসিনাকে দেশ ছেড়ে ভারতে যেতে বাধ্য করেছে বলেও মন্তব্য করেন তিনি।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।