সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
৯ মাসে মাদ্রাসায় যৌন নির্যাতনের শিকার ১০৯ শিশু: জেএমবিএফচার দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসরকারের অনুমতি পেলে ক্রসফায়ারেও যাবে পুলিশ: আইজিপিব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয়, ফল প্রত্যাখ্যান ফ্লাভিওরনেতানিয়াহুর ইরানে হামলার পরিকল্পনায় আপত্তি সেনাপ্রধানেরনিকি মিনাজের নিতম্বের প্রশংসায় ট্রাম্প, বললেন ‘এমন সুন্দর আগে দেখিনি’আদালতে যাওয়ার পথে রাহুল গান্ধীর গাড়িবহরে দুর্ঘটনানির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদোপুলিশের ওপর হামলার ঘটনায় গোপালগঞ্জে মামলা, গ্রেপ্তার ৭বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানি আজ

সড়ক দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী আহত, গাড়ি পড়ল ধানক্ষেতে

সড়ক দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী আহত, গাড়ি পড়ল ধানক্ষেতে
সড়ক দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী আহত, গাড়ি পড়ল ধানক্ষেতে
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৪, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।

দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান। গাড়িতে প্রতিমন্ত্রীর সাথে তার সহধর্মীনিও ছিলেন। প্রতিমন্ত্রী ঢাকা থেকে নিজ সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে সরকারী সফরে যাচ্ছিলেন।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯ টায় মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, দুর্ঘটনায় গোপীনাথপুর গ্রামের ফিরোজা নামে ওই বধির বৃদ্ধা নারীও কিছুটা আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান।

সজল শেখ

বগুড়া

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।