বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রীবিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হবে দুই সপ্তাহে: প্রতিমন্ত্রীবিশ্ব ইজতেমার ২০২৭ সালের তারিখ ঘোষণাপ্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তির ১৯ বছর আজকুয়েতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলাইরানের সঙ্গে বাণিজ্য নিয়ে ভারতকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রেরহরমুজ নিয়ন্ত্রণের মার্কিন দাবি উড়িয়ে মাইন বসাচ্ছে ইরানতাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকালযেকোনো সময় ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: ট্রাম্পজিরো পয়েন্ট থেকে সদরঘাট, সড়কে বসতে পারবেন না হকাররাভূমিকম্পে ঢাকায় ৪৪৫টি স্থান নির্ধারণ আশ্রয়কেন্দ্র হিসেবেকর্মবিরতির মধ্যেই শজিমেকের বহির্বিভাগ বন্ধ, ভোগান্তিতে রোগীরাশাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

যেকোনো সময় ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

যেকোনো সময় ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: ট্রাম্প
যেকোনো সময় ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: ট্রাম্প
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৩, ২০২৬ ০১:৪২ অপরাহ্ন

ইরানের বিরুদ্ধে আবারও যেকোনো সময় বড় ধরনের হামলা চালাতে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইরানের সামরিক স্থাপনায় সাম্প্রতিক মার্কিন হামলার প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, গত রাতে রাডার ব্যবস্থার পাশাপাশি আরও অনেক স্থাপনা ধ্বংস করা হয়েছে। প্রয়োজন হলে যেকোনো সময় ইরানে আবারও বড় ধরনের হামলা চালাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে দাবি করে এর নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি রাখার প্রস্তাব দিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এ প্রস্তাব দেন। পরে হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকেও পরিবর্তিত একটি মানচিত্র প্রকাশ করা হয়, যেখানে হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি হিসেবে দেখানো হয়েছে।

এর আগে মেক্সিকো উপসাগরের নাম ‘গালফ অব আমেরিকা করার নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প।

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হয় হরমুজ প্রণালি দিয়ে। দীর্ঘ সংঘাত ও তেলের দাম বৃদ্ধির কারণে মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প নিজ দেশেও রাজনৈতিক চাপের মুখে রয়েছেন।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।