রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে কোনো হকার বসতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি এ কথা বলেন। সময় থাকতেই হকারদের স্বেচ্ছায় সরে যাওয়ার আহ্বান জানান তিনি।
তবে মতিঝিলে অফিস সময়ের পর বিকেল ৪টা থেকে নাইট মার্কেট চালুর পরিকল্পনার কথা জানান প্রশাসক। সেখানে নিয়ম ও পরিচ্ছন্নতা বজায় রেখে হকারদের বসতে দেয়া হবে বলে জানান তিনি।
আব্দুস সালাম বলেন, সপ্তাহে সাতদিন সব জায়গায় হকারদের বসতে দেয়া সম্ভব নয়। এ বিষয়টি হকারদেরও মানতে হবে।
প্রধানমন্ত্রীর পরিবেশ সুরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে পর্যায়ক্রমে নগরের সব ফ্লাইওভারের নিচে গাছ লাগানো হবে বলেও জানান তিনি। পাশাপাশি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে ব্যবসায়ী ও অফিস কর্মকর্তাদের সতর্ক করেন।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।