শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মেটা ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট, বদলাচ্ছে চার টার্মসসালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলাম, তার সাম্রাজ্য কতদূর?বিমানবন্দরে মারধর ও সরকারি কাজে বাধার অভিযোগ, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলাবাবার পরিচয় বদলে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ৪নেতানিয়াহুর বিরুদ্ধে বিমান ছিনতাই সাজিয়ে ইরানের সঙ্গে যুদ্ধ উসকে দেয়ার অভিযোগখামেনির দাফনে মোজতবার উপস্থিতির দাবি, বাড়ছে রহস্যনির্বাচন কমিশন প্রধানের পদত্যাগ দাবিতে মাঠে ককরোচ জনতা পার্টিময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ ৭ জন নিহতলক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি গ্রেপ্তারগুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার ‘মদের গুদাম’ সিলগালালক্ষ্মীপুরে অনুমোদনহীন ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের রুলবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার

বিক্ষোভ ঠেকাতে দিল্লির যন্তর মন্তরে ১২ ঘণ্টা ইন্টারনেট বন্ধ

বিক্ষোভ ঠেকাতে দিল্লির যন্তর মন্তরে ১২ ঘণ্টা ইন্টারনেট বন্ধ
বিক্ষোভ ঠেকাতে দিল্লির যন্তর মন্তরে ১২ ঘণ্টা ইন্টারনেট বন্ধ
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০২, ২০২৬ ০৭:১০ অপরাহ্ন

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিভিন্ন রাজনৈতিক দল, এআইএসএ, এসএফআই, এনএসইউআইসহ কয়েকটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভে অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যন্তর মন্তর ও আশপাশের প্রায় দেড় কিলোমিটার এলাকায় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারটেল, রিলায়েন্স জিও ও ভোডাফোন আইডিয়াসহ টেলিকম অপারেটরগুলোকে এ নির্দেশনা দেয়া হয়।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভের জন্য অনুমতি নেয়া হয়নি। এ পর্যন্ত প্রায় ৭০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এর আগে গেল জুলাইয়েও দিল্লিতে বিক্ষোভের সময় কয়েক দফায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল।

আশিক/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।