ভারতীয় অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জির গরুর মাংস খাওয়ার মন্তব্যের সমর্থনে কথা বলে নতুন করে বিতর্কে জড়িয়েছেন ‘মা’ ধারাবাহিকের অভিনেত্রী তিথি বসু। তার মন্তব্যের পর সামাজিক মাধ্যমে তাকে নিয়েও শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের আতিথেয়তা ও খাবারের প্রশংসা করে গরুর মাংস ও ইলিশের প্রতি নিজের ভালো লাগার কথা জানান বিশ্বজিৎ। তার বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনা। এমনকি সম্পাদনা করে তার ছবিতে জুতার মালা পরানো ছবিও ছড়িয়ে পড়ে।
এরপর বিশ্বজিতের পাশে দাঁড়িয়ে তিথি বলেন, তিনি একজন প্রবীণ ও সম্মানিত অভিনেতা। নিজের জায়গা থেকে সত্য কথাই বলেছেন। বাংলাদেশে গিয়ে কে কী খাবেন, সেটি একান্তই ব্যক্তিগত বিষয়।
তিথি আরও দাবি করেন, ভারতীয় বিনোদন অঙ্গনের অনেকেই গরুর মাংস খান। নিজের ধারাবাহিকের সেটে ব্রাহ্মণ শিল্পী-অভিনেতাদেরও এ নিয়ে গল্প করতে দেখেছেন বলে জানান তিনি।
তার এমন মন্তব্যের পর সামাজিক মাধ্যমে তিথিকেও কটাক্ষ করছেন অনেকে। কেউ তার বক্তব্যের সমর্থন করলেও কেউ বলছেন, স্পর্শকাতর এ বিষয়ে তার কথা না বলাই উচিত ছিল।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।