মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ English
English
সর্বশেষ

‘বিএনপিকে ফ্যাসিবাদী বলা জ্ঞানের অভাব বা মানসিকতার প্রতিফলন’ — মির্জা ফখরুল

‘বিএনপিকে ফ্যাসিবাদী বলা জ্ঞানের অভাব বা মানসিকতার প্রতিফলন’ — মির্জা ফখরুল
‘বিএনপিকে ফ্যাসিবাদী বলা জ্ঞানের অভাব বা মানসিকতার প্রতিফলন’ — মির্জা ফখরুল
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৭, ২০২৬ ১২:৩১ অপরাহ্ন

বিএনপিকে ফ্যাসিবাদী বলে যারা আখ্যায়িত করেন, তাদের ‘জ্ঞানের অভাব’ রয়েছে অথবা তাদের ‘মানসিকতা সেভাবেই গড়ে উঠেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও উদারপন্থী রাজনৈতিক দল।

সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে জনগণের সমর্থন ও ভোটে বিএনপি সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তিনি উল্লেখ করেন, একবার নয়, পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে দলটি।

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ী সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। নির্ধারিত সময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে দলের পক্ষ থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে।

উত্তরাঞ্চলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এ অঞ্চলে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের উদ্যোগও বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

 23
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !