সোমবার, ২৭ জুলাই, ২০২৬ English
English
সর্বশেষ

বাংলাদেশে মানবিক সহায়তায় আইএফআরসির ভূমিকার প্রশংসা, বিদায়ী সাক্ষাতে সহযোগিতা আরও জোরদারের আশাবাদ

বাংলাদেশে মানবিক সহায়তায় আইএফআরসির ভূমিকার প্রশংসা, বিদায়ী সাক্ষাতে সহযোগিতা আরও জোরদারের আশাবাদ
বাংলাদেশে মানবিক সহায়তায় আইএফআরসির ভূমিকার প্রশংসা, বিদায়ী সাক্ষাতে সহযোগিতা আরও জোরদারের আশাবাদ
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৬, ২০২৬ ০৪:০৩ অপরাহ্ন

বাংলাদেশে নিযুক্ত ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)-এর প্রতিনিধি দলের প্রধান আলবের্তো বোকানেগ্রা বাংলাদেশে তার দায়িত্ব পালন শেষে বিদায়ী সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপির সঙ্গে। রোববার (২৬ জুলাই) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে আলবের্তো বোকানেগ্রা বাংলাদেশে দায়িত্ব পালনের সময় আইএফআরসির বিভিন্ন মানবিক কার্যক্রম ও অর্জনের চিত্র তুলে ধরেন। তিনি দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু সহনশীলতা, স্বাস্থ্যসেবা এবং উদ্বাস্তু জনগোষ্ঠীর সহায়তায় সংস্থাটির ভূমিকার কথা উল্লেখ করেন। একই সঙ্গে দায়িত্ব পালনের পুরো সময়ে বাংলাদেশ সরকারের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সফলভাবে দায়িত্ব সম্পন্ন করায় বোকানেগ্রাকে অভিনন্দন জানান। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশে আইএফআরসি একটি নির্ভরযোগ্য মানবিক অংশীদার হিসেবে কাজ করে আসছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং মানবিক সহায়তা প্রদানে সংস্থাটির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিমন্ত্রী বিশেষভাবে বন্যা, ঘূর্ণিঝড় ও জলবায়ুজনিত অন্যান্য দুর্যোগে আইএফআরসির ধারাবাহিক সহায়তার প্রশংসা করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকটে সংস্থাটির মানবিক ভূমিকার জন্যও কৃতজ্ঞতা জানান। তিনি জলবায়ু সহনশীলতা কর্মসূচিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইএফআরসির মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন এবং নারী ও শিশুদের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

সাক্ষাৎ শেষে শামা ওবায়েদ ইসলাম আলবের্তো বোকানেগ্রার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আইএফআরসির নতুন নেতৃত্বের অধীনেও বাংলাদেশ ও সংস্থাটির দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে।

প্রতিবেদন: ফজলে রাব্বী পলাশ, বিশেষ প্রতিনিধি, দ্যা মিরর নিউজ।

 23
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !